কুমিল্লার চান্দিনায় একটি বাস উল্টে মহাসড়কে আছড়ে পড়ায় দুই পথচারী ও এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল পৌঁনে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হারিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মহাসড়ক
বন্যার পানি নেমে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।বৃহস্পতিবার (১০ আগস্ট) দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ ইরফান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল থেকে যান চলাচল শুরু হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় চেকপোস্ট দেখা গেছে।
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। এর ফলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের চিটাগং রোড, কাচপুর, মদনপুর, সোনারগাঁয়ে চলাচল করা বাস দুপুর ১২টার পর থেকে কমে গেছে।
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৩ কিলোমিটার অংশে যানবাহনের দীর্ঘ সারির কারণে যানজটের সৃষ্টি হয়েছে।
ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এখনও কোথাও যানজট তৈরি হয়নি। ফলে নির্বিঘ্নে ঘরমুখো মানুষ তাদের গন্তব্যস্থলে যেতে পারছেন। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে বাস মালিকদের বিরুদ্ধে।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৮ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন ঘরমুখো মানুষ।
রাজধানীর নাগরিকদের সুবিধার জন্য ‘হ্যালো এইচপি’ অ্যাপ চালু করেছে বাংলাদেশ হাইওয়ে পুলিশ।
আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় চলমান সড়ক সংস্কারকাজ ১০ দিনের জন্য বন্ধ থাকবে।
ঈদুল আজহায় মহাসড়কে চার দিন ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।