ফরিদপুরে মৃত গরুর মাংস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মাংস বিক্রি
ফেনীতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির দায়ে ওসমান গনি (৩৫) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রাণিসম্পদ অধিদফতর।
বগুড়ার শেরপুরে খাসি বলে ঘোড়ার মাংস বিক্রির সময় ২ ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। মঙ্গলবার রাতে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের ধর্মকাম এলাকায় এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল শহরের বটতলা বাজারে গরুর পচা মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কম দামে গরুর মাংস বিক্রি করে আলোচনায় আসে ব্যবসায়ী খলিলুর রহমান। রোজার প্রথম দিন থেকে প্রতি কেজি গরুর মাংস ৫৯৫ টাকায় বিক্রির ঘোষণা দেন তিনি। এতে তার দোকান ‘খলিল গোস্ত বিতানে’ ক্রেতাদের ঢল নামে। কিন্তু ১০ রোজা না যেতেই প্রতি কেজি মাংসের দাম ১০০ টাকা বাড়িয়ে দিয়েছিলেন এই মাংস ব্যবসায়ী। তবে এবার সেখান থেকে সরে এসে আবারও ৫৯৫ টাকায় মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি।
পবিত্র রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম, মাছ ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রথম রোজা থেকে শুরু হয়ে ২৮ রমজান পর্যন্ত ঢাকার ৩০টি কেন্দ্রে এসব পণ্য বিক্রি করা হবে।
খুলনায় কুকুর জবাই করে মাংস প্রস্তুতকালে ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি করেন। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবন থেকে তাদেরকে আটক করা হয়।
নিয়মিত তদারকির পরও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না গরুর মাংসের দাম। রাজধানীর বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে মাংস। তবে রাজধানীর বিভিন্ন দোকানে চালানো অভিযানে ৬০০ টাকায় বিক্রির নির্দেশনা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সিরাজগঞ্জে রং মিশিয়ে গরুর মাংস বিক্রির অপরাধে দুই দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।