কুমিল্লার বুড়িচংয়ে ছয়গ্রাম আলিম মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী ফোরামের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় একটি র্যালি বের হয়ে বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মাদরাসার মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদরাসা
রাজধানীর যাত্রাবাড়ীতে স্কান মাদরাসা থেকে ফাঁস দেওয়া ৯ বছরের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষকদের এমপিও নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী এমপিও শিট অনুযায়ী তাদের বেতন-বিল প্রস্তুত করতে বলা হয়েছে।
চলতি বছরের দাখিল ও আলিম পরীক্ষায় অংশ নিয়ে সারাদেশের ১১১টি মাদরাসা থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। এসব মাদরাসা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদরাসায় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘাতে সাতজন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (২২ নভেম্বর) রাত ১০টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আধাঘণ্টা পর সেনা সদস্যরা মাদরাসা ক্যাম্পাসে অবস্থান নেন।
পরীক্ষার ফি কমানোসহ চার দফা দাবিতে উত্তাল আন্দোলনরত টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদরাসা। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে মাদরাসা ক্যাম্পাসে আন্দোলন শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় আনতে দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ মাদরাসা শিক্ষার্থীসহ ৭ জন দগ্ধ হয়েছেন।বুধবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা শহরের ভাদুঘর এলাকার দারুন নাজাত মহিলা মাদরাসাঢ এ ঘটনা ঘটে।
নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ইসলামপুর দাখিল মাদরাসাটি নদীভাঙনে বিলীন হয়ে গেছে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ বছরের আলিম পরীক্ষায় পাসের হার ৭৫.৬১ শতাংশ। এ বোর্ডে সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন।
বাড়ির সামনে নারেকেল গাছে ওঠে নারেকেল পাড়তে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে গাছেই ঝুলে মারা যায় সিফাত (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে শুক্রবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।