পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাজধানী ইসলামাবাদ অভিমুখে ডাকা লংমার্চ বাতিল করেছেন। বিশৃঙ্খলার আশঙ্কায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। সেইসাথে আগাম নির্বাচনের দাবি জোরদার করার লক্ষ্যে প্রাদেশিক পরিষদগুলো থেকে তার দল পদত্যাগ করবে বলেও ঘোষণা করেছেন তিনি।
মার্চ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান হাসপাতাল থেকে ছাড়া পেয়ে লাহোরে তার জামান পার্ক বাড়িতে ওঠেছেন। আর তার দলের লংমার্চ মঙ্গলবার তার গুলিবিদ্ধ হওয়ার স্থান ওয়াজিরাবাদ থেকে আবার শুরু হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তিনি রাওয়ালপিন্ডিতে লংমার্চে যোগ দেবেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসক। তবে তার পায়ে এখনো বুলেটের কিছু অংশ রয়ে গেছে। ফলে তার অস্ত্রোপচার দরকার। তবে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার বেলা ১১টায় আবার ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু হবে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান বলেছেন, আগামী শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদ লংমার্চে অংশ নেবে তার সমর্থকেরা। আগাম নির্বাচনের দাবিতে তিনি এই প্রতিবাদী মার্চের ডাক দিয়েছেন বলে জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে বিশ্বের সব দেশের স্বীকৃতি পেতে কাজ করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ মার্চ ১ হাজার ৩২০ মেগাওয়াট পায়রা কয়লা বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে দেশে শতভাগ বিদ্যুৎ-এর ঘোষণা দিবেন। বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রাজধানীর বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান
নতুন নতুন আন্তর্জাতিক গন্তব্যে ডানা মেলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৬ মার্চ কানাডার টরন্টোতে বিমানের ফ্লাইট যাত্রা করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পাবনায় উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। এ উপলক্ষে সোমবার সকাল ৯টায় পাবনা জেলা প্রশাসন, জেলা পরিষদ,পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পাবনা জেলা আওয়ামী লীগ, পাবনা পৌরসভা, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা মেডিকেল কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, গণপূর্ত, সড়ক ও জনপথ বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশলী, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং শ্রেণি-পেশার মানুষ পাবনা জেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুর্ষ্পর্ঘ অর্পন করেন।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যথাযথ মর্যাদায় পালন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেশকে এগিয়ে নিতে এখনো জনগণকে অনুপ্রাণিত করছে।তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এখনো আমাদের অনুপ্রেরণা জোগাচ্ছে।’