মা

বরগুনায় বাল্য বিয়ের অপরাধে বরের তিন মাসের কারাদন্ড

বরগুনায় বাল্য বিয়ের অপরাধে বরের তিন মাসের কারাদন্ড

বরগুনার আমতলীতে বাল্য বিয়ের অপরাধে বর মো. জহিরুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসিল্যান্ড মো. নাজমুল ইসলাম। শুক্রবার রাতে আমতলী উপজেলার চরকগাছিয়া গ্রামে কনের বাড়িতে উপস্থিত হয়ে এ দন্ড দেন তিনি।

ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হলো জাতিসংঘ

ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হলো জাতিসংঘ

কক্সবাজারের মতো ভাসানচরেও বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) মানবিক সহায়তা দেবে জাতিসংঘ। এজন্য জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর ফলে নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গাদের আশ্রয়স্থল হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেলো।

পুরুষদের চেয়ে নারীরা বেশি মানসিক স্বাস্থ্য সমস্যার মুখে পড়েছেন

পুরুষদের চেয়ে নারীরা বেশি মানসিক স্বাস্থ্য সমস্যার মুখে পড়েছেন

করোনাকালে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ মানসিক সমস্যা দেখা গেছে। আর পুরুষদের চেয়ে নারীরা বেশি মানসিক স্বাস্থ্য সমস্যার মুখে পড়েছেন। 

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলায় বাংলাদেশীসহ আহত ১০

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলায় বাংলাদেশীসহ আহত ১০

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিযান প্রদেশের জাযানে বাদশাহ আবদুল আজিজ বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশীসহ ১০ জন আহত হয়েছে। শুক্রবারের এই হামলার জন্য সৌদি আরব ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের দায়ী করছে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য লন্ডন ও জার্মানীতে ১২ দিনের সফরের উদ্দেশে আজ ভোরে ঢাকা ত্যাগ করেছেন।

বাংলাদেশকে দুই লাখ টিকা উপহার দেবে রোমানিয়া

বাংলাদেশকে দুই লাখ টিকা উপহার দেবে রোমানিয়া

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে উপহার হিসেবে দুই লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে রোমানিয়া।

রোমানিয়ার রাজধানী বুখারেস্টে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠককালে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী বোগদান অরেস্কু এ ঘোষণা দেন।

ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায়ভার সরকার নেবে না : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায়ভার সরকার নেবে না : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায়ভার সরকার নেবে না জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সারা দেশে প্রায় ২০ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এর সঙ্গে অনেকেই জড়িত। 

বিশুদ্ধ আকিদা ঈমানের স্তম্ভ

বিশুদ্ধ আকিদা ঈমানের স্তম্ভ

আব্দুল্লাহ আল-মামুন আশরাফী

‘আকিদা’ আরবি শব্দ। যার আভিধানিক অর্থ সুদৃঢ় বিশ্বাস, আস্থা। পরিভাষায় আকিদা হচ্ছে- এমন সব দ্বিনি বিষয়াদির সমষ্টি, যার ওপর বিশ্বাস স্থাপন করা একজন মুমিনের জন্য অপরিহার্য। এমন সুদৃঢ় বিশ্বাস, যাতে সন্দেহের লেশমাত্র নেই। (আকিদাতুত তাওহিদ ফিল কোরআনিল কারিম : ড. মুহাম্মদ আহমদ মালকাবি)