ঘূর্ণিঝড় মিগজাউমের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের দক্ষিণাঞ্চল। মঙ্গলবার (৫ ডিসেম্বর) প্রবল এই ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র প্রদেশের বাপাতলা উপকূলে আঘাত হানে। এতে ভারি বৃষ্টিতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলে। এছাড়াও প্রবল এই ঝড়ের প্রভাবে তামিলনাড়ুর চেন্নাইয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।
- ৫ জেলার জন্য সতর্কবার্তা, কালবৈশাখীর শঙ্কা
- * * * *
- নৌ-অবরোধের সময় ৩৮টি জাহাজ ফিরিয়ে দিয়েছে মার্কিন বাহিনী: সেন্টকম
- * * * *
- পুতিন ও জেলেনস্কির সঙ্গে কী আলোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প
- * * * *
- রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- * * * *
- লাহোরকে বিদায় করে প্লে-অফে হায়দরাবাদ, পিএসএলে সেরা চারে উঠল যারা
- * * * *
মিগজাউম
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাবে সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করায় টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ফলে সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া পর্যটকরা আটকা পড়েছেন। তাদের আরও একদিন দ্বীপে অবস্থান করতে হবে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টি মঙ্গলবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টার মধ্যে (ভারতীয় সময় বেলা সাড়ে ১১টা) ভারতের দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত করতে পারে।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যা ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আজ (মঙ্গলবার) আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে ভারতের চেন্নাইসহ কয়েকটি প্রদেশে প্রবল বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চেন্নাইয়ের অনেক এলাকা। খবর হিন্দুস্থান টাইমস ও এএনআই’র।
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় 'মিগজাউম'-এ পরিণত হয়েছে।
গত ১৭ নভেম্বর বঙ্গোপসাগর উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মিধিলি। যার প্রভাব যেতে না যেতেই ফের বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির খবর পাওয়া গেছে। যা আগামী ২৯ নভেম্বর নিম্নচাপে পরিণত হয়ার শঙ্কা রয়েছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে মিগজাউম।