ভারত মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক অস্থিরতার দিকে নজর রাখছে যেখানে বাংলাদেশ আশঙ্কা করছে এঘটনা রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।
- চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান তাঁতী লীগ সভাপতি জামাল গ্রেপ্তার
- * * * *
- খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তার
- * * * *
- নারিকেল গাছ থেকে পড়লেন বিদ্যুতের তারে, প্রাণ গেল শ্রমিকের
- * * * *
- গোবিন্দপুর সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি-গ্রামবাসী
- * * * *
- ফেসবুকে বিরূপ মন্তব্য, বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা
- * * * *
মিয়ানমার
বিদ্রোহের আগুনে জ্বলতে থাকা মিয়ানমারের দক্ষিণ-পূর্বের রাজ্য কায়াহতেই গত ১৫ মাসে জান্তা সরকারের অন্তত ১৫০০ সৈন্য নিহত হয়েছে। আর এ সময়ের মধ্যে প্রাণ গেছে ১৫০ জন প্রতিরোধ যোদ্ধারও। শনিবার থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের স্থানীয় দৈনিক দ্য ইরাবতির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ চলমান সংঘাতের জেরে সে দেশের আর কোনো নাগরিককে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না।
বান্দরবানের উপজেলার তুমব্রু সীমান্তে আবারো উত্তেজনা দেখা দিয়েছে। আজ শনিবার সকালে মিয়ানমার সামরিক বাহিনীর হেলিকপ্টার থেকে ছোড়া দুটি গোলা বাংলাদেশের ভেতরে এসে পড়েছে। তুমব্রু সীমান্তের ৪০ নম্বর পিলারের কাছে এ দুটি গোলা এসে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।
বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের মর্টার শেল ছোড়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকার মিয়ানমারকে সতর্ক করেছে এবং মিয়ানমারের পক্ষ থেকেও নিশ্চয়তা দেয়া হয়েছে যে তারা ভবিষ্যতে আরো বেশি সতর্ক থাকবে।
মিয়ানমার থেকে আসা দুটি মর্টাল শেল বান্দরবান সীমান্তে পড়ার ঘটনায় ঢাকায় নিয়োজিত দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।সোমবার রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে ডাকা হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
মিয়ানমার থেকে ২০১৭ সালে যে রোহিঙ্গা জনগোষ্ঠি ব্যাপকভাবে বাংলাদেশে প্রবেশ শুরু করে, তার পাঁচ বছর পূর্ণ হয়েছে। অথচ রোহিঙ্গারা মিয়ানমারে কবে ফিরে যাবে, সে কথা কেউই বলতে পারছে না। এনিয়ে যে আলোচনা চলছিল সেটিও এখন থমকে গেছে বলেই মনে হচ্ছে।
জাতিসঙ্ঘের নতুন বিশেষ দূত বুধবার মিয়ানমারের জান্তা কর্মকর্তাদের সাথে বৈঠকে যোগ দিচ্ছেন। তবে তিনি ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির সাথে দেখা করতে চাইবেন কি-না সে প্রশ্নের জবাব দেননি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের সংস্থা আসিয়ান মিয়ানমারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে যাচ্ছে। মিয়ানমারের বিশৃঙ্খলা বন্ধে করণীয় নির্ধারণ করবে সংস্থাটি। মালয়েশিয়ার নেতৃত্বে এ সপ্তাহে এই আঞ্চলিক ব্লকের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন কম্বোডিয়ার রাজধানী নমপেনে।
মিয়ানমারের সামরিক সরকার দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে। সোমবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।