স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুদিন পর রহস্যময় এক পোস্ট দিয়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির। ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’—সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই ছোট্ট বার্তাকে ঘিরেই শুরু হয়েছে নানা আলোচনা।
মুক্ত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৬ষ্ঠ সমাবর্তন আগামী ২২ মার্চ, ২০২৭ অনুষ্ঠিত হবে।
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় ঢালাওভাবে বিএনপিকে চাঁদাবাজ আখ্যা দেওয়া পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। রবিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং দলের নেতাকর্মীসহ যে কারো দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদেক কায়েম অভিযোগ করেছেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর, ছিনতাই ও লুটপাটের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে জুয়েল রানা শুভ নামে এক গরুর খামারিকে অপহরণ করে নির্যাতন এবং পরিবারের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। মুক্তি পাওয়ার পর এ ঘটনায় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় ও সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিষয়টি নিজেই ফেসবুকে ভিডিওবার্তায় জানিয়েছেন সালমান।
পতেঙ্গা সমুদ্র সৈকত ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণের কাজ প্রায় সম্পন্ন।
রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য আইয়ুব আলী খালাসিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বাশুড়িয়া এলাকায় জানাজা নামাজ শেষে তাকে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার প্রদান করা হয়।