বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় ভুটান যাত্রীবাহী যানবাহন, ভারি আর্থমুভিং মেশিন এবং কৃষি যন্ত্রপাতি ব্যতীত সমস্ত যানবাহন আমদানি নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
- গোলশূন্য বিরতিতে পর্তুগাল-কলম্বিয়া
- * * * *
- দূরপাল্লার বাসে তল্লাশি, যাত্রাবাড়ীতে ৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪
- * * * *
- হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
- * * * *
- রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা
- * * * *
- ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুযোগ পেল বাংলাদেশ
- * * * *
মুদ্রা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল রেমিট্যান্সের ওপর নির্ভর না করে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য রপ্তানির ওপর গুরুত্বারোপ করেছেন।
আমদানি পণ্যের ক্রমবর্ধমান ব্যয় মেটাতে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ (ফরেক্স) চাপের মুখে রয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই)’র তথ্য অনুসারে ১৫ জুলাই পর্যন্ত সামগ্রিক রিজার্ভ ৭.৫ বিলিয়ন কমে ৫৭২.৭ বিলিয়নে দাড়িয়েছে।
মুদ্রাবাজারের অস্থিরতায় ডলারের তেজ বাড়ছে। কিন্তু বাজারের দখল হারাচ্ছে ডলার। টাকার বিপরীতে যেমন ডলারের দাম বাড়ছে, তেমনি ডলারের বিপরীতে ইউরোর দরপতন হচ্ছে। তবে পাউন্ড এখনো তার আগের অবস্থান কিছুটা ধরে রেখেছে। ডলারের বিপরীতে অন্যান্য মুদ্রার দামও কমছে।
দুই জার্মানি এক হওয়ার পর এই প্রথম মুদ্রাস্ফীতি এতটা বেড়েছে৷ ডিস্ট্যাটের দেয়া তথ্য অনুযায়ী জার্মানিতে চলতি মাসে মুদ্রাস্ফীতির হার ৭.৯-এ ঠেকেছে৷
ভারতীয় অর্থনীতিতে জোর ধাক্কা। ভারতীয় মুদ্রার দাম ডলারের তুলনায় তলানিতে গিয়ে ঠেকল। সর্বকালীন রেকর্ড ভেঙে এক ডলারের দাম বেড়ে হলো ভারতীয় মুদ্রায় ৭৭.৪২ টাকা। এর আগে কখনো ভারতীয় মুদ্রার এত অবমূল্যায়ন হয়নি।
চার দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি। বর্তমানে তা সাত শতাংশে ঠেকেছে বলে সতর্ক করেছে দেশটির সর্বোচ্চ ব্যাংক।
২০২১ সালে রেকর্ড মুদ্রাস্ফীতির মুখোমুখি কিউবা। ৭০ শতাংশে পৌঁছে গেছে তা। ২০২২ সালে আর্থিক সংস্কারের কথা ঘোষণা অর্থমন্ত্রীর।একদিকে করোনা, অন্যদিকে একাধিক মার্কিন নিষেধাজ্ঞা।
আফ্রিকার প্রথম দেশ হিসেবে ডিজিটাল মুদ্রা চালু করেছে নাইজেরিয়া। নতুন এই ডিজিটাল মুদ্রার নাম ই-নাইরা। নাইজেরিয়া হচ্ছে বিশ্বের খুব অল্প কিছু দেশের মধ্যে অন্যতম যা ইলেকট্রনিক মানি সিস্টেম চালু করলো।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে ১২ কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা জব্দ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসান আলী নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।