মুন্সীগঞ্জে কিশোরকে সিগারেট না দেওয়ায় আরেক অজ্ঞত (১৬) কিশোরকে কুপিয়ে হত্যা করেছে মো. সাজ্জাদ (১৫) নামের কিশোর। মুন্সীগঞ্জের চর মুক্তারপুর এলাকার কামাল দেওয়ানের ভাড়া বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের শেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ শ্যামল বেপারী (৩৮) নামের এক প্রবাস ফেরত ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুর মাদরাসা রোডের দেলোয়ারের লাকড়ির দোকানের সামনে এ ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জে গরুর ট্রলারে ডাকাতি করে পালানোর সময় ৪টি দেশীয় পাইপগানসহ ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় ডাকাতরা নদী থেকে সাঁতরে তীরে উঠে দৌড়ে বাড়ি-ঘরে ঢুকে পড়লে স্থানীয়রা মাইকিং করে তাদের ঘেরাও করে ফেলে। মঙ্গলবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় এই ঘটনা ঘটে৷
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় টেংগারচর ইউনিয়নের বৈদ্যেগাঁও গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
একটি লঞ্চ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে প্রায় ১২ শ' যাত্রী। লঞ্চটি গজারিয়া লঞ্চঘাটের সামনে তলা ফেটে গেলেও চালক কোনোক্রমে সেটিকে একটি চরে নিয়ে যেতে পারায় বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে তারা রক্ষা পায়।