সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় আগুনে দগ্ধ হয়ে অন্তত ১৬ বাংলাদেশির মৃত্যুর খবর জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জনের মৃত্যুর খবর জানা গেছে। পাশের নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার আরও তিন বাসিন্দা নিহত হয়েছেন।
মৃত্যু
সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামাল উদ্দিন (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।
সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিটি করপোরেশনের (সিসিক) এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ জন শিশু।
ঢাকা নহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন আহমেদের বাবার মৃত্যুতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ার খোকসায় বিয়েবাড়ির দাওয়াত খেয়ে হাত ধুতে গিয়ে পা পিছলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টারের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ভৈরব রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ধাক্কায় মরিয়ম বেগম (৩৬) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০.১০ মিনিটে রেলওয়ে স্টেশনের ২ নং প্লাটফর্ম এলাকায়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে লোকজন রেললাইন থেকে তুলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ১০.৪০ মিনিটে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।