চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৬২ হাজার ২০৯ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে মক্কায় রোকেয়া বেগম (৬২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
মৃত
মঙ্গলবার (৬ জুন) কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর সুবল-আফতাব স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী হাবিবা আক্তার (১১) নামে এক শিক্ষার্থী মারা গেছে। এই ঘটনার পরের দিন বুধবার (৭ জুন) একই স্কুলের ২৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
জেসমিনের নিজ হাতে লেখা আর্থিক লেনদেনের ৪৬টি চিরকুট হাতে পেয়েছে তদন্ত দল। নওগাঁয় র্যাব হেফাজতে ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসছে।
বজ্রপাতে দিনাজপুরে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (০৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় এ ঘটনা ঘটে।বজ্রপাতে মৃতরা হলেন- নুর আলম (২১)। তিনি চিরিরবন্দর উপজেলার খোচনা নয়াপাড়া গ্রামের জমীর আলী ছেলে। অপরজন কুদ্দুস (২২)। তিনি পার্বতীপুর উপজেলার হয়বৎপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ১০৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
ট্রেনে কাটা পড়ে রাজধানীর তেজগাঁও রেলক্রসিংয়ে দুলাল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
মঙ্গলবার (৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন স্প্রে ম্যান টিটু মোল্লাকে। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দেওয়া ‘তেলাপোকা মারার ওষুধের’ বিষক্রিয়ায় দুই সন্তানের মৃত্যুর মামলায় এই স্প্রে ম্যান টিটু মোল্লার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মেহেরপুরের গাংনীতে পাখিভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা তসলিমা খাতুন (২৪) ও মেয়ে মাহি (১৪ মাস) মারা গেছেন।মঙ্গলবার (৬ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দেশে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
রাজধানীর হাজারীবাগে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে অনিক (১০) নামে এক বাক্প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।