ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুলাল (৫২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। দুলালের বাবার নাম গোলাপ মিস্ত্রি। হাজতি হিসেবে বন্দি ছিলেন তিনি। হাজতি নম্বর ১০০৪২/২৩।
মৃত
দিনাজপুরে পুকুরে ডুবে দুই সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় সদর উপজেলার শশরা ইউনিয়নের ভবাই নগর চুনিয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল জিলিব আল সুয়েখ এলাকার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবাসী দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন অন্তত দু’জন। বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
কুড়িগ্রামের রাজীবপুরে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে পা পিছলে নিচে পড়ে সিদ্দিকুর রহমান (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) সকালে উপজেলা পোষ্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে সারোয়ার আলম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার গুরই ইউনিয়নের ছেত্রা গ্রামে এ ঘটনা ঘটে।
দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৭০ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
চলমান সংঘাতের কারণে সুদানের রাজধানী খার্তুমের একটি এতিমখানায় আটকে পড়া বিভিন্ন বয়সের ৬০ জন শিশু মারা গেছে। গত ছয় সপ্তাহ ধরে তারা সেখানে আটকে ছিল।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় প্রাণহানি আবারও পঞ্চাশের নিচে নেমে এসেছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৩৮ হাজার মানুষ।
গলায় মার্বেল আটকে পটুয়াখালীর কলাপাড়ায় জাবের (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মে) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। জাবের ওই গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে।
পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ মে) বিকেলে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের এপাই জুজখোলা গ্রামে এ ঘটনা ঘটে।