নাটোরের নলডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের লাঠির আঘাতে মো. মনির হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৭ মে) রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত
নাটোর শহরের মীরপাড়া মসজিদ সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নেমে সিয়াম হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সিয়াম মীরপাড়া মহল্লার মো. জয়নাল হোসেনের ছেলে।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় বিষপানে জিন্নাত আরা বেগম (২৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে তাসনিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর পৌনে তিনটার দিকে উপজেলার বালিয়াতলী এলাকায় এ ঘটনা ঘটে।
আফ্রিকার দেশ ডিআর কঙ্গো ও উগান্ডায় নতুন করে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিকভাবে উদ্বেগজনক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
যশোরের মনিরামপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রিফাত মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শুভ আহম্মেদ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
কুমিল্লার দেবিদ্বারে মাদকাসক্ত ছেলের বেধড়ক মারধরে বাবার মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) পৌর এলাকার বড় আলমপুর গ্রামের এই ঘটনা ঘটে। এ ঘটনার নিহতের অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।
রাজধানীর বাড্ডা বৌবাজার এলাকায় ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে মো. ফাহিম (২৫) নামের এক এসি মিস্ত্রির সহকারীর মৃত্যু হয়েছে।