মাহফিলে শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করা হয়।
- ডাক বিভাগে ১৬৯ জনের চাকরি, আবেদন শুরু
- * * * *
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- * * * *
- নোয়াখালী সরকারি কলেজে পূবালী ব্যাংকের ডিজিটাল সেবা ক্যাম্পেইন
- * * * *
- চট্টগ্রাম রেঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৬ জনসহ মোট ১,০৭৮ গ্রেপ্তার
- * * * *
- জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কানিজ মওলাকে বদলি
- * * * *
মৃত
বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১৫ দিনে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ১৪৫ রোগী।
নাটোর সদর উপজেলায় বালতির আঘাতে সাহারা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যুর ঘটনায় তার পুত্রবধূ লাইলী বেগমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে বড়হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যানপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে লাইলী বেগম পলাতক রয়েছেন।
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফাতেমা হাসান রিমি নামে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছেন শিশুটির স্বজনেরা। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামী আব্দুল জলিলের (৭০) দাফনের এক ঘণ্টা পর মারা গেলেন স্ত্রী আমিনা বেগম (৬০)। মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ (মতিনবাজার) এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওবাইদুল আজিম রিংকু (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। একই সময়ে ১ হাজার ২৯১ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০২ জনের।
লালমনিরহাটে পৃথক দুটি হত্যা মামলায় আদালতের রায় ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটি মামলায় আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে ‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় রেকর্ড ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। চলতি বছর ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে।