ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপের দেশ স্পেনের ভূখণ্ডে ঢুকতে গিয়ে ২০২৩ সালে ৬ হাজার ৬১৮ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীর প্রাণ গেছে। অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা স্প্যানিশ সংস্থা ওয়াকিং বর্ডারস এই তথ্য সামনে এনেছে।
মৃত
হাসপাতালের দেয়া ভুল তথ্যের জন্য আত্মহত্যা করেছেন সোনা সামন্ত রায় নামের এক নারী। সোনার স্বামী হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ হঠাৎ তাকে জানায় যে তার স্বামী মারা গেছেন। আর সেই শোক সামলাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন সোনা। কিন্তু পরে জানা যায় সোনার স্বামীর মৃত্যু হয়নি, তিনি বেঁচে আছেন। মারা গেছেন অন্য একজন।
পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ দেশটির রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। ৮ জানুয়ারি সোমবার রাজধানী লিসবনে অবস্থিত পর্তুগিজ রাষ্ট্রপতির অফিস “প্যালাসিও দ্যা বেলেম”-এ আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পর্তুগালের রাষ্ট্রপতি প্রফেসর মারসেলো রেবেলো দ্য সোজা’র কাছে রাষ্ট্রদূত তার পরিচয়পত্র পেশ করেন।
দেশে মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ২২ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
কুষ্টিয়া-১ দৌলতপুরে নৌকা প্রতীকে আপন চাচাসহ তিন মৃত ব্যক্তির ভোট দিতে এসে তিন যুবকের প্রত্যেকের পৃথকভাবে ২ বছরের সশ্রম কারাদণ্ডসহ অর্থ দন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রাজধানীর বাড্ডার সাতারকুল ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা আয়ান মারা গেছে। টানা সাতদিন লাইফ সাপোর্টে ছিল আয়ান।
রাজধানীর মগবাজার ও আশকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপর জনের পরিচয় পাওয়া যায়নি। সোমবার (৮ জানুয়ারী) পৃথক সময়ে ঘটনা দুটি ঘটে।
রাঙামাটির লংগদু উপজেলায় বন্য হাতির আক্রমণে মাহিতারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
দেশে সোমবার (৮ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৯ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
হৃদরোগে আক্রান্ত হয়ে দেবাশীষ সাহা নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।