বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে পেতে ৪০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। বাংলাদেশি মুদ্রা সাড়ে চার হাজার কোটি টাকারও বেশি।
মেসি
ইউরোপিয়ান লিগ থেকে আগেই ছিটকে গেছে প্যারিস সেইন্ট জার্মেই। তাই পিএসজি এখন শুধুই লিগ ওয়ানে শিরোপার পথে টিকে রয়েছে। তবে মেসি-এমবাপ্পের মতো তারকায় ঠাসা দল নিয়েও শিরোপার পথে হোঁচট খেয়েই যাচ্ছে ফরাসি জায়ান্টরা। সবশেষ ম্যাচেও নিজেদের মাঠে লজ্জার হার নিয়ে মাঠ ছেড়েছে ক্রিস্তোফার গালতিয়েরের শিষ্যরা।
ঘরের মাঠে কিরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা খেললো আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার ভোরে ৭-০ গোলে কিরাসাওকে হারিয়েছে আর্জেন্টাইনরা। অধিনায়ক লিওনেল মেসি করলেন হ্যাটট্রিক। তাতে জাতীয় দলের হয়ে তার হলো গোলের সেঞ্চুরি।
৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপজয়ী এই দলটির সংবর্ধনা ও সম্মাননা যেন শেষই হচ্ছে না। কদিন আগে ঘরের মাঠে পানামার বিপক্ষে ম্যাচের দিন স্টেডিয়ামে আর্জেন্টাইন তারকারা পেয়েছেন সংবর্ধনা।
লিওনেল মেসিকে বার্সেলোনায় ফেরাতে মরিয়া ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা। কাতার বিশ্বকাপের পর থেকে তিনি যোগাযোগ রেখে চলেছেন মেসির বাবা জর্জ মেসির সঙ্গে।
প্রথমবার ‘তিন তারকাখচিত’ জার্সি পরে খেলতে নেমে কঠিন পরীক্ষার মুখে পড়ে আর্জেন্টিনা। প্রথম মিনিট থেকে আক্রমণের ঢেউ বইয়ে দিয়েও পাচ্ছিল না জালের দেখা। লিওনেল মেসির সামনে বাধা হয়ে দাঁড়ায় পোস্ট।
কাতার বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো মাঠে নামছে আর্জেন্টিনা। আগামী ২৩ মার্চ ঘরের মাটিতে পানামার মুখোমুখি হবে তারা। এছাড়া ২৮ মার্চ কুরাসাওয়ের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে বিশ্বজয়ীরা।
পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ আছে মাত্র ৩ মাস। এর মধ্যে চুক্তি নবায়ন না হলে ফ্রি এজেন্ট (মুক্ত খেলোয়াড়) হয়ে যাবেন লিওনেল মেসি। শুরুতে পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনা ক্রমশই ফিকে হয়ে যাচ্ছে।
আরো একবার স্বপ্নভঙ্গ পিএসজির, চ্যাম্পিয়নস লিগে আরো একবার ব্যর্থ তারা। শিরোপা তো বহুদূর, শেষ ষোলোতেই পিএসজির যাত্রা শেষ হয়ে গেছে। মেসি কিংবা এমবাপ্পেও বুধবার রাতে হতে পারেননি উদ্ধারকর্তা, ফলে আলিয়াঞ্জ এরিনায় বায়ার্নের কাছে ০-২ গোলে ধরাশায়ী পিএসজি, বিপরীতে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে জয় নিয়ে শেষ আটে বায়ার্ন মিউনিখ।
লিওনেল মেসি নিজে জানিয়েছিলেন যে, তার পক্ষে পরের বিশ্বকাপ খেলা সম্ভব হবে না। কিন্তু মেসির সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার চাইছেন তিনি পরের বিশ্বকাপ খেলুন।