চলতি মৌসুম শেষেই পিসজি ছাড়তে চলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। চলতি মৌসুমে লিগ ওয়ানের শেষ ম্যাচে (শনিবার, ৩ জুন) পিএসজির হয়ে শেষবার মাঠে নামতে পারেন মেসি। অন্তত পিএসজি কোচ ক্রিস্টোফার গ্যালতিয়েরের কথাতেই বোঝা যায় এমন কিছু।
মেসি
চলতি মৌসুম শেষে একাধিক তারকা ফুটবলার হারাচ্ছে ফরাসি ক্লাব পিএসজি। লিওনেল মেসির ক্লাব ছাড়ার বিষয়ে গুঞ্জন ছিল অনেক দিন ধরে। সম্প্রতি সেটি নিশ্চিত করেন পিএসজির কোচ ক্রিস্টোগার গালতিয়ের। মেসির পর এবার স্প্যানিশ তারকা সার্জিও রামোসও পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গুঞ্জন ছিল চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়বেন লিওনেল মেসি। তবে এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি কারোর। তবে এবার মেসির ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেন পিএসজি কোচ ক্রিস্টোফে গালটিয়ের।
লিওনেল মেসি তার সম্ভাব্য শেষ ও পঞ্চম বিশ্বকাপ মিশনে গিয়ে জিতলেন আরাধ্য ফিফা বিশ্বকাপ শিরোপা, তর্কাতীতভাবেই বিশ্বের সবচেয়ে অলংকৃত ফুটবল সিভিতে এই একটা অপূর্ণতাই ছিল, যা গত ডিসেম্বরে পূরণ হয়ে গেছে।এই জয়টা ছিল কেবলই গল্পের একটা অংশ।
সম্প্রতি টানা দ্বিতীয়বারের মত ফরাসি ফুটবলের লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। স্ত্রাসবুর্গের সাথে খেলায় লিওনেল মেসির গোলে ১-১ গোলে ড্র করায় শিরোপা ওঠে প্যারিসের ক্লাবটির হাতে।
লিগ ওয়ানে শ্রেষ্ঠত্ব ধরে রাখল পিএসজি, এই আসরের শিরোপা নিশ্চিত করেছে দলটি। টানা দ্বিতীয় ও সব মিলিয়ে একাদশতম লিগ ওয়ান শিরোপা ঘরে তুললো ফরাসি চ্যাম্পিয়নরা। অবশ্য শিরোপা নির্ধারণী ম্যাচে জয় পায়নি পিএসজি, শনিবার রাতে স্ত্রাসবুরের মাঠে ১-১ গোলে ড্র করেছে তারা।
লিওনেল মেসির ফেরার ম্যাচে পিএসজির জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই স্ট্রাইকারের জোড়া গোলে গোল উৎসব করেছে তাদের দলও। শনিবার ৫-০ গোলে আজাকসিওকে উড়িয়ে শিরোপার দুয়ারে পৌঁছে গেছে পিএসজি।
তবে কি ফরাসি ফুটবলে বিদায় ঘণ্টা বেজে গেল লিওনেল মেসির, চলতি মৌসুমেই কি শেষ তার পিএসজি অধ্যায়? এমন প্রশ্নে ‘হ্যাঁ’ বাচক উত্তর আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির।
নেইমার তো আগে থেকেই নেই, নিষেধাজ্ঞার ফলে ছিলেন না লিওনেল মেসিও। তবে তাদের অভাব টের পেতে দিলেন না এমবাপ্পে, দলকে সামনে থেকেই পথ দেখালেন তিনি। সুবাদে রোববার রাতে তোয়েসের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ক্রিস্তফ গালতিয়ের দল।
ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় নিজ ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও সতীর্থদের কাছে ক্ষমা চাইলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পুরো বিষয় নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন মেসি।