বাংলাদেশ উপকূল স্পর্শ করেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। এরই মধ্যে ঝড়ের অগ্রভাগের প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর বলছে, মোখা কক্সবাজার এলাকা অতিক্রম করবে রোববার (১৪ মে) দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে।
মোখা
শুক্রবার রাত ৮ টা। বাসাবো মাঠের কাছে দেখা হয় পূর্ব পরিচিত এক সাংবাদিকের সাথে। খুবই ব্যস্ততার সাথে বাসায় ফিরছিলেন তিনি। অনেকদিন পর দেখা। তাই কেমন আছেন? জিজ্ঞেস করতেই বললেন, 'ভাই ভালো আছি। একটু ব্যস্ত আছি। ঘূর্ণিঝড় মোখার নিউজ কাভার করতে রাতের গাড়িতে কক্সবাজার যেতে হবে।
ঘূর্ণিঝড় ‘মোখা’র ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ২ লাখ ৫০ হাজার সদস্য উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে। জনসচেতনতায় মাইকিং করা, মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়াসহ বিভিন্ন প্রস্তুতিমূলক দায়িত্ব পালন করছেন তারা।
কক্সবাজার উপকূলে ঘুর্ণিঝড় মোখার প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানির উচ্চতাও বৃদ্ধি পেয়েছে।
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় দুর্যোগকালীন ও দুর্যোগপরবর্তী সময়ে যাতে সকল ধরনের টেলিযোগাযোগ সেবা অব্যাহত থাকে তা নিশ্চিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ অধীনস্থ সকল সংস্থাসমূহকে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্নের নির্দেশনা দেয়া হয়েছে।
আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি কক্সবাজার-মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদদফরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় 'মোখা' আজ (১৪ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে কক্সবাজার ও উত্তর মিয়ানমার অতিক্রম করতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) ৬০তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় ‘মোখা’ আসছে।
২০০৭ সালে সংগঠিত ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডরের মতোই শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা। উপকূলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মোখা গতি সঞ্চার করতে থাকবে। প্রায় সিডরের সমতুল্য গতিবেগ নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে মোখা।
অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মহেশখালীর এলএনজি সরবরাহ বন্ধ থাকায় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।