মোখা

ঘূর্ণিঝড় মোখা : ২০ ফুট উঁচু জলোচ্ছ্বাসের ঝুঁকি

ঘূর্ণিঝড় মোখা : ২০ ফুট উঁচু জলোচ্ছ্বাসের ঝুঁকি

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’ আরও উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। 

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোখা’

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোখা’

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মোখা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শুক্রবার অতি প্রবল আকার ধারণ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় প্রস্তুত ফেনী জেলা প্রশাসন

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় প্রস্তুত ফেনী জেলা প্রশাসন

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান জানান, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সোনাগাজী উপজেলার সরকারি দপ্তরের ছুটি বাতিল করা হয়েছে।

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় যেভাবে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় যেভাবে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়‘মোখায়' পরিণত হয়েছে এবং এটি রবিবার যেকোনো সময় স্থলভাগে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদফতর এমন তথ্য দেয়ার পর থেকে কক্সবাজারে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা।

ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রামে প্রস্তুত ৯০ আশ্রয়কেন্দ্র

ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রামে প্রস্তুত ৯০ আশ্রয়কেন্দ্র

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কন্ট্রোল রুম খুলেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এখান থেকে জরুরি হটলাইন নম্বরে (০২৩-৩৩৩-৬৩০-৭৩৯) ঘূর্ণিঝড় সংক্রান্ত সব ধরনের তথ্য ও সেবা পাবেন চট্টগ্রামবাসী। পাশাপাশি জানমালের ক্ষতি কমাতে বিভিন্ন ওয়ার্ডে ৯০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

খুলনায় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় প্রস্তুত ৪০৯ আশ্রয়কেন্দ্র

খুলনায় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় প্রস্তুত ৪০৯ আশ্রয়কেন্দ্র

খুলনায় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলার জন্য ৪০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে। ইতোমধ্যে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়াও উপকূলের মানুষকে ঘূর্ণিঝড়ের বিষয়ে সচেতন করা হচ্ছে।

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের ১০ নির্দেশনা

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের ১০ নির্দেশনা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোখা’। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘মোখা’য় পরিণত হয়েছে। শনিবার সন্ধ্যার পর থেকে রবিবার ভোরের মধ্যে এটি আঘাত হানতে পারে। এ ঘূর্ণিঝড় রূপ নিতে পারে সুপার সাইক্লোনে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে এখন সাগর উত্তাল। 

গভীর নিম্নচাপ রূপ নিয়েছে মোখায়, ২ নম্বর হুঁশিয়ারি সঙ্কেত

গভীর নিম্নচাপ রূপ নিয়েছে মোখায়, ২ নম্বর হুঁশিয়ারি সঙ্কেত

বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় ‘মোখা’য় রূপ নিয়েছে। এজন্য সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

কতটা ভয়ংকর হতে পারে মোখা, জানালেন আবহাওয়াবিদরা

কতটা ভয়ংকর হতে পারে মোখা, জানালেন আবহাওয়াবিদরা

ঘূর্ণিঝড় মোখা নিয়ে বাংলাদেশের পাশাপাশি ভারতের মানুষও কম আতঙ্কে নেই। দেশের আবহাওয়া অফিস যেমন প্রতিমুহূর্তে মোখার সর্বশেষ তথ্য দিচ্ছে, তেমনি ভারতের আবহাওয়াবিদরাও পূর্বাভাসে ঝড়ের গতিবেগ এবং ভয়াবহতা সম্পর্কে সতর্ক করছেন।