বর্তমানে ঘূর্ণিঝড় ‘মোখা’ থেকে সৃষ্টি হওয়া নিম্নচাপটি চট্টগ্রাম থেকে ১ হাজার ৫৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি আজ (বুধবার) দুপুরের আগেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। গতকাল মঙ্গলবার (৯ মে) রাত সোয়া ৯টায় এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
মোখা
আবারো তীব্র তাপপ্রবাহের মুখোমুখি বাংলাদেশের মানুষ। আর এর মধ্যে গত কয়েকদিন ধরে চলছে ‘ঘূর্ণিঝড় মোখা’ নিয়ে আলোচনা।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি ক্রমেই ঘূর্ণিঝড় ‘মোখা’ রূপ নিতে এগিয়ে যাচ্ছে।
ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের ভোলা ও কক্সবাজার জেলার মধ্যবর্তী স্থান দিয়ে উপকূলে আঘাত হানতে পারে।বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে ভারতের ওড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হয়ে পরে দিক পরিবর্তন করে উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ ও মিয়ানমার উপকূলের দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা বেশি।