পোশাককর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে।শনিবার (২৪ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘কমিশনারস মিট দ্যা প্রেসে’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই প্রসঙ্গে কথা বলেছেন ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের কমিশনার মো. মাইনুল হাসান।
যা বললেন
এক হাজার টাকার নোট বাতিল নিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, এক হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না। মঙ্গলবার (২০ আগস্ট) সচিবালয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও কানাডার হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা চলমান বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।আজ রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
কোটা সংস্কার আন্দোলনে ছাত্রজনতার পাশে দাঁড়িয়েছিলেন ক্রীড়াঙ্গনের অনেক তারকাই। কেবল ব্যতিক্রম ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা এবং সাকিব আল হাসান। কারণ, এই দুইজনই ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য। তাই শেখ হাসিনা দেশ ছাড়ার পর তোপের মুখে পড়তে হয়েছে দুই ক্রিকেটারকে। এ ছাড়াও মাশরাফীর বাড়িও পুড়িয়ে দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ‘গণহত্যার দায়ে দেশের মানুষ যদি আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে চায়, তবে সে দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করবে।’
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাগ্রহণের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ভূমি দখলসহ বেশ কিছু অভিযোগ উঠেছে।যারা এসব কাজ করছেন, তাদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন আন্দোলনের সমন্বয়করা।
কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতন পর্যন্ত উল্লেখযোগ্য ভূমিকায় ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এবার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার প্রশ্ন ফাঁসকারীদের ‘সর্বোচ্চ শাস্তি’ দাবি করেছেন তিনি।
ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব নিয়েছে। এরই মধ্যে বিভিন্ন অভিযোগে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন এমপি ও মন্ত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। এবার এ প্রসঙ্গে মন্তব্য করেছেন মালয়েশিয়ায় অবস্থানরত দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।
দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু গত সপ্তাহে শেখ হাসিনা দেশ ছাড়ার পর তোপের মুখে পড়তে হয় দেশসেরা এই ক্রিকেটারকে। তার ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দেয়। তবে আপাতত সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে রাজনীতির প্রভাব পড়ছে না।