যাত্রী

১০ দিন আগের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

১০ দিন আগের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

যাত্রীদের সুবিধার্থে ট্রেনের ১০ দিন আগের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ শনিবার (১ এপ্রিল) থেকে এ সুবিধা পাচ্ছেন ট্রেন যাত্রীরা। এর, আগে পাঁচদিন আগের অগ্রিম টিকিট পাওয়া যেত।

ফের বাড়ল হজযাত্রী নিবন্ধনের সময়

ফের বাড়ল হজযাত্রী নিবন্ধনের সময়

সপ্তমবারের মতো হজযাত্রী নিবন্ধনের সময় ছয় দিন বাড়ানো হয়েছে। কোটা পূরণ না হওয়ায় এই সময় বাড়ানো হয়েছে। আগামী ৫ এপ্রিল পর্যন্ত চলবে হজের নিবন্ধন।

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন, ১২ জনের মৃত্যু

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন, ১২ জনের মৃত্যু

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানের উপকূলীয় সাগরে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ৭ জন। ফেরিতে ২৫০ জন যাত্রী ছিলেন।

সৌদিতে ওমরাহযাত্রী নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

সৌদিতে ওমরাহযাত্রী নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আভা জেলায় বাস দুর্ঘটনায় প্রায় ২৪ জন নিহত এবং প্রায় ২৩ জন আহত হয়েছেন। বাসটিতে মোট ৪৭ জন যাত্রী ছিলেন। এর মধ্যে বাংলাদেশি নাগরিক ছিলেন ৩৫ জন। এখন পর্যন্ত ১৩ বাংলাদেশি ওমরাহ যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১৭ বাংলাদেশিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৌদিতে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত

সৌদিতে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত

সৌদি আরবে একটি বাস দুর্ঘটনায় অন্তত ২০ ওমরাহ যাত্রী নিহত এবং আরো ২৯ জন আহত হয়েছে। দক্ষিণ-পশ্চিম সৌদি আরবে সোমবারের এই দুর্ঘটনার খবর জানিয়েছে স্থানীয় মিডিয়া। আরোহীরা ওমরাহ করতে মক্কা যাচ্ছিলেন।

কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন। আশংকাজনক অবস্থায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।

হজযাত্রীদের স্বার্থে শনিবার ব্যাংক খোলা

হজযাত্রীদের স্বার্থে শনিবার ব্যাংক খোলা

হজ ব্যবস্থাপনার সুবিধার্থে শনিবার (২৫ মার্চ) সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিন হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা-উপশাখা খোলা থাকবে।

বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে সোনার বার জব্দ

বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে সোনার বার জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক যাত্রীর দেহ তল্লাশি করে ২৩ পিস সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।