বাস ও লঞ্চ মালিকদের ভাড়া বাড়ানোর প্রস্তাব মেনে নেওয়ায় আজ সকাল থেকে নতুন ভাড়ায় বাস ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় পর বাস চলায় যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি নেমে এলেও ভাড়া নিয়ে রয়েছে অসন্তোষ। যাত্রীদের অভিযোগ বাসে নতুন যে ভাড়া নেওয়া হচ্ছে তা অযৌক্তিক।
- সরাইলে তিতাস নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
- * * * *
- সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ১৯২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১
- * * * *
- ইনস্টাগ্রামে পরিচয়ের সূত্র ধরে কিশোরীকে ব্ল্যাকমেইল, গ্রেফতার ৩
- * * * *
- মহেশপুরে সালিশি বৈঠকে হামলায় আহত ৮
- * * * *
- সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও সাতজন
- * * * *
যাত্রী
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে তৃতীয় দিনের মতো পরিবহন বন্ধ রেখেছে মালিকেরা। এতে চরম ভোগানিতে পড়েছে অফিসগামী ও জরুরী কাজে কাজে বাহির হওয়া সাধারণ মানুষ।
জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে ভাড়া বাড়ানোর প্রস্তাবের ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত না নেয়ায় শনিবার থেকে লঞ্চ চালানো বন্ধ রেখেছেন মালিকরা। এই প্রেক্ষাপটে আজ রোববার বিকেল ৩টায় মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে মালিকদের সাথে বৈঠকে বসছে সরকার।
ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সাথে দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করা সম্ভব না হলে ‘ন্যায্য ও গ্রহণযোগ্যভাবে’ ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছে সংগঠনটি।
ঝুঁকিপূর্ণ মোড় ঘোরার সময় পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে যায়। এতে শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। বুধবার আজাদ কাশ্মীরের সুধানতি জেলায় দুর্ঘটনাটি ঘটে।
কুমিল্লার চান্দিনায় দাডিয়ে থাকা লড়িকে পেছন থেকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় আরো তিন যাত্রী। তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রেনের শিশু যাত্রীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। সোমবার (১৮ অক্টোবর) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণরত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন মন্ত্রী।
ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এমপি বলেছেন, ২০২২ সালের হজ ব্যবস্থাপনা অনেকাংশেই প্রযুক্তি নির্ভর হবে। প্রযুক্তি নির্ভর হজ ব্যবস্থাপনায় অংশ গ্রহণের জন্য হজযাত্রী ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে।
ঈশ্বরদীর পাকশী রেল বিভাগে বিশেষ অভিযানে বিনা টিকিটের ৯ শ’৩০ জন ট্রেনযাত্রীর কাছ থেকে ১ লাখ ৬১ হাজার ২৭০ টাকা জরিমানা আদায় করেছে রেল কর্তৃপক্ষ।
ঢাকা থেকে জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে আনোয়ার হোসেন (৫৬) নামে এক যাত্রী আহত হয়েছেন। আহত আনোয়ার হোসেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া এলাকার বাসিন্দা।