যান

মোবাইলে রফতানি আয় ও রেমিট্যান্স আনতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন

মোবাইলে রফতানি আয় ও রেমিট্যান্স আনতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারীদের প্রত্যাবাসন (বৈদেশিক মুদ্রা স্থানীয় মুদ্রায় রূপান্তর) রফতানি আয় এবং অভ্যন্তরীণ রেমিট্যান্সের লেনদেনে অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।তথ্য-প্রযুক্তি সক্ষম পরিষেবা (আইটিইএস) রফতানির কারণে সমস্ত অনুমোদিত ডিলার এমএফএস প্রদানকারীদের ইনওয়ার্ড রেমিট্যান্সের বিপরীতে নগদকরণ সনদপত্র প্রদান করবে।

পোল্যান্ডে হামলা : জরুরি বৈঠকে ন্যাটো ও জি-৭

পোল্যান্ডে হামলা : জরুরি বৈঠকে ন্যাটো ও জি-৭

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার পর জরুরি মিটিং ডেকেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও শিল্পোন্নত গণতান্ত্রিক দেশগুলোর জোট জি-৭।

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যা বললেন বাইডেন

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যা বললেন বাইডেন

ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডে একটি রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে দু’জন নিহত হয়েছেন। এরপর-ই জরুরি বৈঠকে বসে ন্যাটোর শীর্ষ নেতারা। 

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

ইউক্রেন সীমান্তের কাছে মঙ্গলবার পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার নির্মিত হলেও কোন পক্ষ তা নিক্ষেপ করেছে, তা নিয়ে দ্বিধা সৃষ্টি হয়েছে

সাভারে ছুরিকাঘাতে এসি ল্যান্ড গুরুতর আহত

সাভারে ছুরিকাঘাতে এসি ল্যান্ড গুরুতর আহত

সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক (৩৪)। মঙ্গলবার সাভার মডেল থানার ওসি (তদন্ত) মো: মোমেনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

৩ দিনে মিয়ানমার বাহিনীর ১৩০ সদস্য নিহত

৩ দিনে মিয়ানমার বাহিনীর ১৩০ সদস্য নিহত

মিয়ানমারের প্রতিরোধ যোদ্ধাদের হাতে গত তিন দিনে সরকারি বাহিনীর প্রায় ১৩০ জন সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে মিয়ানমার সেনাবাহিনীর একজন কৌশলবিদ এবং বেশ কয়েকজন সরকারপন্থী মিলিশিয়া সদস্যও রয়েছেন। প্রতিরোধ যোদ্ধারা তাদের হামলা জোরদার করার প্রেক্ষাপটে এত সদস্য নিহত হলো।

রংপুরের গংগাচড়ায় বিপুল পরিমান অবৈধ আজাদ বিড়ি জব্দ

রংপুরের গংগাচড়ায় বিপুল পরিমান অবৈধ আজাদ বিড়ি জব্দ

রংপুরের গংগাচড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত আজাদ বিড়ি জব্দ করেছে পুলিশ। সোমবার ভোরে গংগাচড়ার আনুর বাজার মহিপুর নামক স্হানে এসব অবৈধ বিড়ি জব্দ করা হয়।

ঢাকায় মাদকবিরোধী অভিযানে আটক ৩২

ঢাকায় মাদকবিরোধী অভিযানে আটক ৩২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে আটক করেছে।

আকাশে চীনের যুদ্ধ বিমান, আতঙ্ক বাড়ছে তাইওয়ানে

আকাশে চীনের যুদ্ধ বিমান, আতঙ্ক বাড়ছে তাইওয়ানে

চীন-তাইওয়ান যুদ্ধের আশঙ্কার মধ্যেই চীন থেকে ৩৬টি যুদ্ধ বিমান পৌঁছাল তাইওয়ানের কাছাকাছি এলাকায়। এর মধ্যে ১০টি বিমান মধ্যরেখাও অতিক্রম করে গেছে বলে তাইওয়ান প্রশাসন সূত্রে খবর।