দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ২৯২ রানের লক্ষ্য ছিল জিম্বাবুয়ের সামনে। ঘরের মাঠ বুলাওয়ের কুইন্স স্পোর্টস পার্ক স্টেডিয়ামে সহজেই এই রান করার কথা স্বাগতিকদের।
যান
একজন নারীর জীবনে ঋতুস্রাব এবং গর্ভাবস্থা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ঘটনা যা যথাক্রমে তার প্রজননকাল এবং গর্ভের মধ্যে ভ্রূণের বিকাশের সূচনা করে। যদিও এই দুটি প্রক্রিয়া আলাদা, তারা একে অপরের সঙ্গে সংযুক্ত।
রাজধানীর যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।
রি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হয়ে যাওয়ার প্রতিবাদে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এ ছাড়া পৃথক অভিযানে ৩৫৬ বোতল ভারতীয় মদ ও ফেনসিডিল জব্দ করা হয়। রোববার দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে সারাদেশে এখন পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
জাতীয় নাগরিক কমিটি আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত দেখতে চায় মন্তব্য করে সারজিস আলম বলেছেন, যখন দেশে বাংলা ব্লকেড কর্মসূচি পালন হচ্ছিল তখন বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধারা রেমিট্যান্স শাটডাউন কর্মসূচি পালন করেছে। তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে বাংলাদেশের মানুষ।
ভারতের ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অপারেশনে ৩১ মাওবাদী ও ২ জওয়ান নিহত হয়েছে। মহারাষ্ট্রের সীমানা থেকে ১৫ কিলোমিটার দূরে বিজাপুরের ইন্দ্রাবতী জাতীয় উদ্যানে রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরাপত্তা বাহিনীর এই বিশেষ অভিযান চলে। সেখানেই ১১ জন নারীসহ ৩১ জন মাওবাদীর মৃত্যু হয়।
কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর দুইটা পর্যন্ত কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে পুলিশ।
নোয়াখালী প্রতিনিধি:অপারেশন ‘ডেভিল হান্টের’ প্রথমদিনে নোয়াখালী হাতিয়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ সাতজনকে আটক করেছে।