যান

মাদক বিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৪৪

মাদক বিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৪৪

রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

ইতালিয়ান কাপের চ্যাম্পিয়ন রোনালদোর জুভেন্টাস

ইতালিয়ান কাপের চ্যাম্পিয়ন রোনালদোর জুভেন্টাস

চলতি মৌসুমে লিগে আটলান্টার বিরুদ্ধে নেই জয়ের রেকর্ড। এর মধ্যে নয় মৌসুম পর লিগ শিরোপা হাতছাড়া হওয়ায় মনোবলে ঘাটতিও ছিল জুভেন্টাসের। ভয় এবং শঙ্কার মধ্য দিয়ে ফাইনালে আটলান্টার বিরুদ্ধে মাঠে নামে জুভেন্টাস। তবে সব বাধা উড়িয়ে ইতালিয়ান কাপে শেষ হাসি হেসেছে জুভেন্টাস।

মঙ্গলের মাটি স্পর্শ করল তিয়ানওয়েন-১

মঙ্গলের মাটি স্পর্শ করল তিয়ানওয়েন-১

ইতিহাস গড়ল চীন। শনিবার (১৫ মে) স্থানীয় সময় গভীর রাতে মঙ্গলপৃষ্ঠে অবতরণ করল বেজিংয়ের মঙ্গলযান তিয়ানওয়েন-১ এর জুরং নামের রোভার। লাল গ্রহে তাদের প্রথম অভিযানেই এই সাফল্য নিঃসন্দেহে মহাকাশ অভিযানে বিশ্বের প্রথম সারির দেশগুলির পাশেই বসিয়ে দিল চীনকে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি থেকেই মঙ্গলের কক্ষপথে পাক খাচ্ছে এই মহাকাশযান।

জান্তা সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিলেন মায়ানমারের বিউটি কুইন

জান্তা সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিলেন মায়ানমারের বিউটি কুইন

প্রসাধনীর সরঞ্জাম নয়, হাতে রয়েছে অত্যাধুনিক রাইফেল। দেশের দুর্দিনে গ্লামার জগতকে বিদায় জানিয়ে গভীর জঙ্গলে অবস্থান নিয়েছেন মায়ানমারের বিউটি কুইন টার টেট টেট।

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ৪০ কিলোমিটার যানজট

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে প্রায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় বুধবার ভোররাত থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত সৃষ্টি হয়েছে এই যানজট। 

মঙ্গলে উড়ল হেলিকপ্টার: ভিডিও রেকর্ড পাঠাল পার্সিভিয়ার‌্যান্স

মঙ্গলে উড়ল হেলিকপ্টার: ভিডিও রেকর্ড পাঠাল পার্সিভিয়ার‌্যান্স

মঙ্গলগ্রহে উড়ল হেলিকপ্টার। মঙ্গলের মাটিতে বসেই তার শব্দ রেকর্ড করে ও ভিডিয়ো তুলে পাঠাল নাসার রোভার ‘পার্সিভিয়ার‌্যান্স’। পৃথিবীতে বসে প্রতিবেশী গ্রহে হেলিকপ্টার ‘ইনজেনুইটি’-র ডানা ঘোরার গুরগুর শব্দ শুনল মানুষ! ফড়িংয়ের মতো উড়তে দেখল ছোট্ট হেলিকপ্টারটিকে।

ত্রিশালে ১২ লাখ নকল বিড়িসহ ডিলার আটক

ত্রিশালে ১২ লাখ নকল বিড়িসহ ডিলার আটক

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার  চকরামপুর সরকারবাড়ী এলাকায় অভিযান চলিয়ে সাড়ে ১২ লক্ষ শলাকা নকল  ব্যান্ডরোলযুক্ত জনি বিড়িসহ আশরাফুল হক নামে এক অবৈধ বিড়ি কোম্পানীর ডিলারকে আটক করেছে র‌্যাব-১৪।

কুষ্টিয়ায় ১,৫০,০০০  শলাকা জাল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ

কুষ্টিয়ায় ১,৫০,০০০ শলাকা জাল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ

কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে ১,৫০,০০০ শলাকা জাল ব্যান্ডরোলযুক্ত দুটি ব্রান্ডের বিড়ি জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কুষ্টিয়া সার্কেল-২।

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ৩৫ জন গ্রেফতার

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ৩৫ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।