টি আই তারেক: যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক উদয় শংকরকে গুলি করে হত্যা করেছে একদল দুবৃত্ত। সোমবার সকাল ৭ টার দিকে উপজেলার টেকারঘাট বাজারে এ হত্যার ঘটনাটি ঘটে।
যুবলীগ
দেশের সব জেলা ও মহানগরে আজ সোমবার (০৯ অক্টোবর) শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে যুবলীগ। বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে এই সমাবেশ করবে সংগঠনটি।
নাটোরে জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌর যুবলীগ নেতা নাজমুল শেখ বাপ্পীকে (৩৫) কুপিয়ে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা ৭টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় অবস্থিত সদর উপজেলা রেজিস্ট্রার অফিস চত্বরে এ ঘটনা ঘটে।
নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর চাটখিল পৌরসভা যুবলীগ নেতা রনি পলোয়ান হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
নোয়াখালীর চাটখিলে মো. রনি পলোয়ান (৩২) নামে এক যুবলীগ নেতাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি।
লক্ষ্মীপুরের কমলনগরে চুরি করতে গিয়ে গৃহবধূকে ছুরিকাঘাত করে পুলিশের হাতে আটক হয়েছেন মো. বাবর নামে স্থানীয় এক যুবলীগ নেতা।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা জেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি আদর্শবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৫ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের এক যুবলীগ নেতাকে বেধড়ক মারধর ও গুলি করার অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।
চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে নির্বাচনের ‘টাকা ভাগাভাগি’ নিয়ে ছুরিকাঘাতে যুবলীগ নেতা খুনের ঘটনায় অভিযুক্ত আসামি জসিম উদ্দিন ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে জামালপুরের ইসলামপুর আওয়ামী যুবলীগের উদ্যোগে মশারি বিতরণ করা হয়েছে।