বিএনপিকে ভণ্ড ও প্রতারক রাজনৈতিক দল উল্লেখ করে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘১১ নভেম্বর যুবলীগের সুবর্ণজয়ন্তী প্রতিষ্ঠাবার্ষিকী যুব মহাসমাবেশ। এরপর থেকে রাজপথ থাকবে যুবলীগের দখলে। তখন বোঝা যাবে কত ধানে কত চাল।
যুবলীগ
প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ করবে আওয়ামী যুবলীগ। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুবলীগ একাই বিএনপিকে মোকাবিলা করতে যথেষ্ট।
আসন্ন ২০২৩ সালের জাতীয় নির্বাচনে শেখ হাসিনার সরকারকে পুনরায় রাষ্ট্রীয় দায়িত্বে আনার আহ্বান জানিয়ে যুবলীগকে প্রস্তুতিমূলক চারটি কাজের পরামর্শ দিয়েছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
পাবনার সুজানগরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত যুবলীগ সভাপতির অবস্থা সংকটাপন্ন। তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী শান্তি ও সম্প্রীতির র্যালি করেছে যুবলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালি পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাবনার ঈশ্বরদীতে ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন হোসেনকে (৩৭) প্রকাশ্যে গুলি করার ঘটনার দু’দিন পর ছাত্রলীগের সাবেক সভাপতিসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পাবনা প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে গুলিবিদ্ধ হয়েছেন যুবলীগ কর্মী শাহিন হোসেন ওরফে রুটি শাহিন (৩৮) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। শনিবার (১৭ অক্টোবর ) সন্ধ্যায় উপজেলার আলহাজ্বমোড় বাঁশের হাটের সামনে গুলিবিদ্ধ হন।
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মো. গিয়াস উদ্দিন ওরফে সুজনের (৪১) প্রকাশ্যে গুলি ছোড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। উপজেলার হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস কর্মসূচিতে সংঘর্ষের ঘটনার দিন প্রকাশ্যে গুলি ছুড়েছিলেন তিনি।
পাবনা প্রতিনিধি: পাবনায় চা ল্যকর ইয়াছিন হত্যা মামলার প্রধান আসামি ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সোহান মন্ডল (২৮) কে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (০১ জুলাই) রাতে সিআইডি পাবনা জেলার চৌকস একটি টিম তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সোহান মন্ডল পাবনা সদর থানার ভজেন্দ্রপুর গ্রামের ঈমান আলী মন্ডলের ছেলে। সে এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী।