চলতি বছর বৃষ্টিপাত কম হওয়ায় বিভিন্ন অত্যাবশ্যক পণ্য, যেমন- চাল, ডাল, চিনি, শাকসবজির দাম আরও বেড়ে যেতে পারে। তাই এসব খাদ্যশস্য রপ্তানি কমিয়ে দিতে পারে ভারত।
রপ্তানি
চলতি আগস্ট মাসে চাল রপ্তানিতে একের পর এক বিধিনিষেধ আরোপ করেছে ভারত। প্রথমে বাসমতি ছাড়া অন্যান্য চালের রপ্তানি আগেই নিষিদ্ধ করা হয়। পরে সিদ্ধ চালের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ এবং একদিন পর বাসমতি চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি।
রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা দেওয়ার পর বিশ্ব বাজারে বেড়েছে চালের দাম। ঠিক সেই সময় চাল রপ্তানিতে সাময়িক বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে মিয়ানমার।
পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর এই শুল্ক বহাল থাকবে।
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে যাবতীয় আমদানি রপ্তানি কার্যক্রম একদিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে।
বাংলাদেশ ২০২৩-২৪ অর্থবছরের জুলাই মাসে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি করে মোট ৩ দশমিক ৯৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। যা ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে ছিল ৩ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। অর্থাৎ একবছরে ১৭ দশমিক ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৈরিপোশাক রপ্তানির পরিমাণে প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চীনকে পেছনে ফেলে শীর্ষে পৌঁছে গেছে বাংলাদেশ। তবে রপ্তানি হওয়া পোশাকের পরিমাণে এগিয়ে গেলেও অর্থের হিসাবে এখনো চীনের পেছনে রয়েছে দেশ। ইউরোস্ট্যাটের তথ্য দিয়ে তৈরিপোশাক শিল্প মালিক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে এ তথ্য।
বিশ্বের অন্যতম পোশাক আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র। গত ৫ বছরে (২০১৭-২০২২) বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ১৩ দশমিক ৯৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে বিশ্বের অন্যান্য দেশ থেকে তাদের বার্ষিক আমদানি বেড়েছে ৪ দশমিক ৫০ শতাংশ।
চলতি বছর বিশ্বের ৩৪টি দেশে আম রপ্তানি করেছে বাংলাদেশ। এতে ২ হাজার ৭০০ টন আম রপ্তানি করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১ হাজার টন বেশি। গত বছর ২৮টি দেশে মোট ১ হাজার ৭৫৭ টন আম রপ্তানি হয়েছিল।
যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের জারিকৃত নিষেধাজ্ঞার মধ্যেই জুলাই মাসে রেকর্ড পরিমাণ খাদ্যশস্য রপ্তানি করেছে রাশিয়া। বুধবার (২ আগস্ট)এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর জোট রাশিয়ান গ্রেইন ইউনিয়ন(আরজেইউ)।