গত ২০শে জুলাই দেশের ভেতরে চালের উর্ধ্বমূখী দাম সামাল দিতে ভারত সরকার বাসমতি ছাড়া আর সব ধরনের সাদা চালের রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছে।
রপ্তানি
ক্রোয়েশিয়ার সঙ্গে শস্য রপ্তানি নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে ইউক্রেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এ তথ্য নিশ্চিত করেছেন।
তৈরি পোশাক প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেড সেরা রপ্তানিকারক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পাচ্ছে। কোম্পানিটি ২০২০-২১ অর্থবছরে সবচেয়ে বেশি রপ্তানি আয় করেছিল।
আবারও যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা চাইবে বাংলাদেশ। বিশেষত বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে দেশটি যাতে শুল্কমুক্ত বা কম শুল্ক সুবিধা দেয়, তার জন্য বিশেষ জোর তৎপরতা চালানো হবে। আগামী ১১ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) সপ্তম কাউন্সিল বৈঠকে বাংলাদেশ এমন অবস্থান নেবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মূল্যস্ফীতি রোধে বেশির ভাগ জাতের চাল রপ্তানি নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে ভারত। এ খবরের পর দেশটিতে খাদ্যপণ্যটির সরবরাহ হ্রাস পেয়েছে।
২০২৩-২৪ অর্থবছরে মোট ৭২ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬২ বিলিয়ন ডলার, আর সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ বিলিয়ন ডলার।
আগের অর্থবছরের তুলনায় ২০২২-২০২৩ অর্থবছরে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) তৈরি পোশাক রপ্তানি ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
প্রায় এক মাসের ব্যবধানে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পণ্য রপ্তানি ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বেড়েছে কনটেইনার হ্যান্ডলিং। তবে এক মাসের ব্যবধানে আমদানি কমেছে ১১ দশমিক ২৩ শতাংশ। গত জুন মাসের তথ্য বিশ্লেষণ করে বড় ধরনের এই অর্জনের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৬ দিন সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার পর আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে কার্যক্রম সচল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ স্থলবন্দরের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে টানা ৬ দিনের ছুটি থাকবে। এতে মঙ্গলবার (২৭ জুন) থেকে আগামী ২ জুলাই পর্যন্ত বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।