রাজধানীর মোহাম্মদপুর থানার বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীতে একটি রিকশা গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে হাসান (২১) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন