দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের জন্য নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করছে আওয়ামী লীগ।রোববার (২৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজনীতি
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তার দল তোষামোদ করে ক্ষমতায় থাকতে চায় না, কারণ জনগণই তার শক্তি।তিনি বলেন, ‘দেশের জনগণ ছাড়া আমাদের আর কোনো অভিভাবক নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হয়ে আমি ক্ষমতায় থাকার জন্য তোষামোদের রাজনীতি করতে পারি না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের জানমাল রক্ষায় অগ্নিসংযোগকারীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা পেট্রোল বোমা মেরে মানুষ পোড়ায়, হাসপাতালে হামলা চালায়, কোরআন শরীফ পোড়ায়, গাড়ি ও স্কুল ঘর পোড়ায়, ওরা কোন রাজনৈতিক দল নয়, রাজনৈতিক কর্মসূচিও এগুলো নয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জোটগতভাবে নির্বাচন করতে আওয়ামী লীগের শরিকদের মনোনয়নের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
রাশিয়া দাবি করেছে যে বাংলাদেশের নির্বাচন স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে চাওয়ার নামে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা।
আগামী ২৬ ও ২৭ নভেম্বর রবি ও সোমবার টানা ৪৮ ঘণ্টার আবারো অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, আন্দোলনের নামে গুহা থেকে বের হয়ে অনলাইনে চেহারা দেখিয়ে বিএনপির কর্মসূচির নামে গাড়ি পোড়ানো, আগুন সন্ত্রাস চালানো, মানুষের ওপর বোমা নিক্ষেপের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা ঘোষণা এবং একদফা দাবিতে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচিতে যাচ্ছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি। এটি দলটির সপ্তম দফার অবরোধ কর্মসূচি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্ব্যক্ত করেছেন, বিএনপি ও জামায়াত আগামী ৭ জানুয়ারির নির্বাচন বানচালের চেষ্টা করছে।