আল আমিন:ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রাজধানীতে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। যার ফলে চরম ভোগান্তিতে পড়েছে অফিসগামী সাধারণ মানুষ। অনেকে বাসের জন্য দাড়িয়ে আছে দীর্ঘক্ষণ যাবৎ । কেউ কেউ বৃষ্টির মাঝে ভিজতে ভিজতে রওনা দিয়েছে গন্তব্যের উদ্দেশে।
- কারমাইকেল কলেজের গৌরবময় পথচলার ১১০ বছরপূর্তি উৎসব অনুষ্ঠিত
- * * * *
- কুড়িগ্রামে রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্কায় কৃষক
- * * * *
- ঠাকুরগাঁও সদর উপজেলা ভেঙ্গে হচ্ছে নতুন দুই উপজেলা
- * * * *
- এনআরবিসি ব্যাংক বিনিয়োগ করবে ১০০ কোটি টাকা
- * * * *
- ২৭৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিসিআইসি
- * * * *
রাজ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের নয়। একটি রাজনৈতিক দলের উস্কানিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। ভিডিও ফুটেজ দেখে উস্কানিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় মাহাদী হাসান লিমন নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন।
পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে রংপুর ও রাজশাহী বিভাগের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।
পাবনা প্রতিনিধি: বৃহস্পতিবার স্ব-শরীরে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রাজশাহী বিভাগের আট জেলার ৭৫৫টি কলেজের শিক্ষার্থী ১৯৯টি কেন্দ্রে থেকে এবার মোট ১ লাখ ৫০ হাজার ৭৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
রাজারবাগ পীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। রাজারবাগ দরবার শরিফের পীর দিল্লুর রহমানসহ মামলার সিন্ডিকেটের তিন সদস্যকে বিদেশ যেতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করা হয়েছে।
করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ এবার ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হলো। দেশটিতে দক্ষিণ আফ্রিকা থেকে আসা এক ব্রাজিলিয়ান দম্পতির শরীরে ধরনটির উপস্থিতি মিলেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র আব্বাস আলী গ্রেফতার এড়াতে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করেছিলেন। সেই উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন হোটেলে আত্মগোপনে ছিলেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ নিয়ে কটূক্তি করা সেই কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীকে আটক করা হয়েছে।