সারাদিনের কাজের ব্যস্ততা আর মানসিক চাপের কারণে রাতে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। অনেকেই ঘুমের আগে এক কাপ চা বা কফি পান করেন।
তবে ক্যাফিনের বদলে ক্যামোমাইল চা হতে পারে একটি বিকল্প। ভেষজ ফুল থেকে তৈরি এই পানীয় দীর্ঘদিন ধরেই আরাম ও ঘুমের সঙ্গে সম্পর্কিত বলে পরিচিত। কিন্তু সত্যিই কি ক্যামোমাইল চা উপকারী?