বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়ায় এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনির বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
রিমান্ড
বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিন আলমকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্বর্ণের দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ছাত্র আন্দোলনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে দুইদিনের রিমান্ড শেষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন এর আদালত এই আদেশ দেন।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর গুলিতে নিহতের মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার মশিউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাকিবুল ইসলাম এ আদেশ দেন।
হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।বুধবার (২৫ সেপ্টেম্বর) আদালত এ আদেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুলে ইসমামুল হক (১৬) নামে একজন গুলিতে নিহত হন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুনকে ৪ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
হত্যা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।