কুড়িগ্রামে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও জ্বালানি তেল সংকট মোকাবিলায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে বিগত ১০ দিনে ৫০১টি মামলায় ১৭ লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রিমান
দিনাজপুরের বিরামপুরে একটি মাংসের দোকানে অসুস্থ গরু জবাই ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির অভিযোগে মালিককে জরিমানা ও জব্দ মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে বিরামপুর পৌর শহরের নবাবগঞ্জ রেলগেট-সংলগ্ন একটি মাংসের দোকানে অসুস্থ গরু জবাই ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির অভিযোগ ওঠে।
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে সরকারি খাস জমি ও নদী থেকে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শুক্রবার এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বরযাত্রীদের জন্য রান্না করা খাবার এতিমখানায় বিতরণ করা হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে প্রায় ৬০টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ডাইং কারখানার প্রতিনিধিকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অবৈধভাবে ডিজেল ও পেট্রোল মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
মাদারীপুরের কালকিনিতে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগে বাবুল আকন নামে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
চুয়াডাঙ্গায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি বাড়তি দামে ভোজ্যতেল বিক্রির দায়ে আরও দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তেল বিক্রিতে অনিয়ম, মজুতের সঠিক হিসাব না থাকা এবং গ্রাহকদের রশিদ না দেওয়ার অভিযোগে রাজশাহীর পবা উপজেলায় একটি পেট্রোল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সিরাজগঞ্জে ফ্রিজে পঁচা মাংস সংরক্ষণ এবং বাজারজাত না করে অবৈধ ভোজ্য তেল সংরক্ষণের দায়ে তিন ব্যবসায়ীকে এক লাখ তিন হাজার একশত টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এক হাজার ৪৯১ কেজি ব্রয়লার মুরগির পচাঁ মাংস জব্দের পর তা ফেলে দেওয়া হয়েছে।