সিলেটে অপরাধ দমনে কঠোর অবস্থানে জেলা প্রশাসন। অপরাধীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা, দেওয়া হচ্ছে না কাউকে ছাড়। গত সেপ্টেম্বর মাসজুড়ে জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত হয়েছে মোবাইল কোর্ট অভিযান।
সিলেটে অপরাধ দমনে কঠোর অবস্থানে জেলা প্রশাসন। অপরাধীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা, দেওয়া হচ্ছে না কাউকে ছাড়। গত সেপ্টেম্বর মাসজুড়ে জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত হয়েছে মোবাইল কোর্ট অভিযান।
চাঁদপুর সদরের বহরিয়া বাজার ও হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, মূল্য তালিকা না রাখা এবং মেয়াদবিহীন পণ্য বিক্রির দায়ে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চাঁদপুরে বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক লাইসেন্সের আবেদন ছাড়াই কেক-বিস্কুট উৎপাদন করায় এক বেকারি মালিককে ৫০ হাজার টাকা টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
পুরান ঢাকার তাঁতীবাজারে সিআইডি পরিচয়ে একটি সোনার দোকানে ঢুকে চাঁদাবাজি ও ভয়ভীতি দেখানোর মামলায় গ্রেপ্তার তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাজারে অনুমোদনহীন ও মানহীন প্রসাধনী বিক্রির দায়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনা থেকে ইলিশ ধরে মজুতের অপরাধে দুই আড়তদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়।
কক্সবাজার শহরে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ২ টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
লালমনিরহাটের কালীগঞ্জে অবৈধভাবে মজুত করা ৫৬ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মো. জামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
চুয়াডাঙ্গার জীবননগরে তিনটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।
গাজীপুরে আবাসিক গ্যাস সংযোগ ব্যবহার করে বাণিজ্যিকভাবে হোটেল-রেস্তোরাঁয় রান্না করায় পাঁচটি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় তিনটি হোটেল ও রেস্টুরেন্টের সংশ্লিষ্ট পাঁচজনকে মোট ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।