ইউক্রেনের জাপোরিঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৮ জন। অঞ্চলটির গভর্নর জানিয়েছেন, সাধারণ নাগরিকদের বহনকারী একটি গাড়িতে হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে।
রুশ ক্ষেপণাস্ত্র হামলা
সেন্ট্রাল ইউক্রেনে ফের ভয়াবহ হামলা চালাল রাশিয়া। নিপ্রো শহরে ইউক্রেনীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে মস্কোর বাহিনী। অন্তত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম ৩০-এরও বেশি।
পূর্ব ইউক্রেনে রাশিয়ার বাহিনী তাদের লক্ষ্যবস্তুগুলোর ওপর আঘাত হানছে এবং সেখানে তীব্র যুদ্ধ চলছে। এর পাশাপশি ইউক্রেনের পশ্চিমে বিশেষ করে লাভিভ শহরের বিদ্যুৎকেন্দ্র এবং ছয়টি রেল স্টেশনের ওপরও আক্রমণ চালিয়েছে রুশ বাহিনী।