রুশ বিমান হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে খারকিভের কাছে একটি প্রতিবন্ধী কেয়ার হোম ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক কর্মকর্তা ওলেগ সাইনগুবভ শুক্রবার টেলিগ্রামে লিখেছেন, "শত্রুরা আজ ওস্কিলের কাছে প্রতিবন্ধীদের একটি বিশেষ স্থাপনায় আঘাত করেছে।"
- মমতার দল ছাড়ার ঘোষণা দিলেন আরও এক ঘনিষ্ঠ সহযোগী
- * * * *
- শিশুদের সাথে যৌন নির্যাতন করা ডে কেয়ার কর্মীর পরিচয় প্রকাশ করল অস্ট্রেলিয়া
- * * * *
- জেনে নিন কলা দিয়ে সুস্বাদু বড়া পিঠা তৈরির রেসিপি
- * * * *
- প্রযুক্তির অপব্যবহারে পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী
- * * * *
- নিবন্ধনকৃত গণমাধ্যমসমূহকে নীতিমালা মেনে চলার আহ্বান
- * * * *
রুশ
ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত ১৫ দিনে দেশটি থেকে বিভিন্ন দেশে পালিয়ে গেছে ২৫ লাখের বেশি মানুষ। এদের মধ্যে প্রায় এক লাখ ২০ হাজার অনান্য দেশের নাগরিকও রয়েছেন।
রুশ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কে শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন বৃহস্পতবার। ইউক্রেনে রুশ হামলার পর এটিই হবে উভয় পক্ষের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। এতে অংশগ্রহণ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও।
যুক্তরাষ্ট্রে বিবিসি এর সহযোগী সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তারা ধারণা প্রকাশ করেছেন যে যুদ্ধের প্রথম দুই সপ্তাহে পাঁচ থেকে ছয় হাজার রুশ সৈন্য মারা গেছে।
ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধে রুশ সামরিক বাহিনী দ্বিতীয় এক জেনারেল নিহত হয়েছেন। মঙ্গলবার ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
রাজধানী কিয়েভের ওপর রাশিয়া সর্বাত্মক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারা।
ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে রাশিয়ার সাঁজোয়া যানের বহর। বৃহস্পতিবার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়।
রাশিয়ার বাহিনী ইউক্রেনের খারসন নগরীর দখল করে নিয়েছে। এক সপ্তাহ আগে মস্কো কিয়েভের বিরুদ্ধে আগ্রাসন শুরু করার পর এই প্রথম দেশটির কোন শহরের পতন ঘটলো। স্থানীয় কর্মকর্তার একথা নিশ্চিত করেছেন।
ইউক্রেনের খারকিভে রুশ বাহিনীর বোমা বর্ষণে এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছে।মঙ্গলবার এক টুইট বার্তায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এই তথ্য জানান।নিহত ওই শিক্ষার্থী কর্নাটকের বাসিন্দা বলেও জানা গিয়েছে।
জাতিসঙ্ঘে রাশিয়ান মিশনের ১২ সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে তাদের ‘গোয়েন্দা অপারেটিভ’ হিসেবে অভিযুক্ত করে এ সিদ্ধান্ত নেয়া হয়।