কুবি প্রতিনিধি: এসিএম ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টে এশিয়া ঢাকা রিজিওনালে চট্টগ্রাম বিভাগের বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিম 'CoU unpredictable 3207'। দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এই দলের সদস্যরা।
রোগ
দেশের ১২ থেকে ১৫ শতাংশ মানুষ দীর্ঘমেয়াদি কিডনি রোগে আক্রান্ত। প্রতিদিনই এ রোগের প্রকোপ বাড়ছে। প্রতি ঘণ্টায় পাঁচজন কিডনিজনিত জটিলতায় মৃত্যুবরণ করেন।
হার্টের খেয়াল রাখা সহজ নয়। খাওয়াদাওয়া থেকে দৈনন্দিন জীবনযাপন, সর্বত্র কড়া নজর রাখা প্রয়োজন। নয়তো কখন কোন রোগ এসে হৃদ্যন্ত্রে বাসা বাঁধে, তা বলা কঠিন। কিন্তু নানা নিয়ম নানা সত্ত্বেও হৃদ্রোগ তো ঠেকানো যাচ্ছে না।
হামলার প্রতিবাদে খুলনার সরকারি-বেসরকারি সব হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকদের বৃহস্পতিবার (২ মার্চ) দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। তবে হাসপাতালের জরুরি বিভাগ খোলা থাকবে। হামলায় জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত টানা কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা জেলা শাখা।
সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলীয় কক্সবাজারের টেকনাফ উপজেলায় আটজনের ব্রুসেলোসিস রোগ শনাক্ত হয়েছে। গবাদি পশু থেকে সংক্রামক এ রোগটি ছড়ায়।
যুক্তরাষ্ট্রের উত্তর নেভাডার একটি পার্বত্য এলাকায় শুক্রবার রাতে একটি বিমান বিধ্বস্ত হয়ে একজন রোগীসহ মেডিক্যাল পরিবহনের একটি ফ্লাইটে থাকা পাঁচজনের সবাই নিহত হয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার স্বাস্থ্যসেবাকে আরো সাশ্রয়ী করেছে এবং এটিকে প্রতিটি দোরগোড়ায় পৌঁছে দেয়ার পাশাপাশি হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশকে প্রায় স্বনির্ভর করে তুলেছে।
গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঠান্ডাজনিত রোগে সারাদেশে ১০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনসে (এআরআই) ১০৬ জন এবং ডায়রিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বর্তমানে দেশে আর্সেনিক রোগে আক্রান্ত রোগী ৬৫ হাজার ৯১০ জন।
সারাদেশে শীতজনিত রোগে গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে।