হাদিস : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ বলেছেন, রোজা ছাড়া আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য, তাই আমিই এর প্রতিদান দেব। রোজা ঢালস্বরূপ। তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া-বিবাদ না করে। কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোজাদার। যার কবজায় মুহাম্মদের প্রাণ, তাঁর শপথ! রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিসকের গন্ধের চাইতেও সুগন্ধি। রোজাদারের জন্য আছে দুটি খুশি—যা তাকে খুশি করে। যখন সে ইফতার করে, সে খুশি হয় এবং যখন সে তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে, তখন রোজার বিনিময়ে আনন্দিত হবে। (সহিহ বুখারি, হাদিস : ১৯০৪)
রোজা
পবিত্র রমজান মাসকে রহমত, মাগফেরাত ও নাজাতে ভাগ করা হয়েছে। আজ রহমতের নবম দিন। শেষ মুহূর্তে রহমত কামনায় আল্লাহর কাছে ধরণা দেয়া ছাড়া আর কোনো উপায় নেই।
রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে জোরালো কার্যক্রম গ্রহণের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
রমজানের রোজা ইসলামের অন্যতম রোকন এবং ফরজ ইবাদত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘হে ঈমানদাররা! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর; যাতে তোমরা তাকওয়া অবলম্বনকারী হতে পারো।’ (সুরা বাকারা: ১৮৩)
শুরু হয়েছে মহিমান্বিত মাস রমজান। এই সময় রোজা পালন করবেন বিশ্বের শত কোটি মুসলিম। এ বছর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, আমিরাতসহ এশিয়ার দেশগুলোতে প্রতিদিন সাড়ে ১৩ ঘণ্টা থেকে ১৫ ঘণ্টা রোজা রাখবেন মুসলিমরা।
ইফতার শুরু করা উচিত এক গ্লাস পানি দিয়ে। ডাবের পানি খাওয়া যেতে পারে। কৃত্রিম শরবতের চেয়ে লেবুর শরবত স্বাস্থ্যের জন্য উপকারী। তবে এক গ্লাসের বেশি শরবত না খাওয়াই ভালো। দু’-একটি খেজুর অবশ্যই খাওয়া যেতে পারে এমনকি ডায়াবেটিস রোগীরা একটি বা দু’টি খেজুর খেলে সমস্যা হওয়ার কথা নয়।
নির্ধারিত কিছু শর্ত ও রোকন আদায়ের মাধ্যমে রোজা সম্পন্ন করতে হয়। এসব শর্ত ও রোকন পাওয়া না গেলে রোজা ভেঙে যায় এবং তা বাতিল বলে গণ্য হয়। শরিয়ত অনুমোদিত কারণ ছাড়া কোনো ব্যক্তির জন্য রোজা ভঙ্গ করা কবিরা গুনাহ।
দেশের আকাশে বুধবার কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শাবান মাস ৩০ দিনের হচ্ছে। সেই হিসাবে রমজানের প্রথম দিন শুক্রবার।
মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশে স্থানীয় সময় মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যায়নি। সেই হিসাবে শাবান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। এতে করে সেসব দেশে আগামীকাল বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে।
পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে- এ ব্যাপারে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।