কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প থেকে মোহাম্মদ উল্ল্যাহ নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
রোহিঙ্গা আটক
ময়মনসিংহের ফুলপুরে এনআইডি কার্ড করতে এসে ৫ রোহিঙ্গা আটক হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশ তাদের আটক করে।
কক্সবাজারের টেকনাফের হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি বিয়ারসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে এপিবিএন পুলিশের সদস্যরা। সোমবার ভোররাতে তাকে আটক করা হয়।
মাগুরার শ্রীপুর উপজেলার ৮ নম্বর নাকোল ইউনিয়নের ওয়াপদা এলাকায় তল্লাশি চালিয়ে বাস থেকে পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
বান্দরবান শহরে অভিযান চালিয়ে ২০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে একটি আবাসিক হোটেলে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা।
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র পাচারকালে দুই রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। এসময় তাদের থেকে ২টি অস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বাংলাদেশের বিভিন্ন জেলায় স্থায়ীভাবে বসবাস ও অপরাধ সংগঠনের জন্য কৌশলে ক্যাম্প ছেড়ে পালানোর সময় ২০ রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (৫ মার্চ) রাতে কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজার এলাকা থেকে এদের আটক করা হয়।
কক্সবাজার থেকে বাসে করে ঢাকায় আসার পথে সাতশ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। পরে এ সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে ক্যাম্পে ফেরত পাঠানো হয় এসব রোহিঙ্গাদের
কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে মৌলভীবাজার জেলা সদরে যাওয়ার পথে শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে শিশু ও নারীসহ ১৬ জন রোহিঙ্গা আটক হয়েছে।
নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা চার রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।