র

মুন্সীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত ৬৫ বছরের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে শ্রীনগর-ভাগ্যকুল সড়কে কয়কীত্তন নামক এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধরনা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই নারীর। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

লালমনিরহাটে শীতের তীব্রতায় বাড়ছে ঠাণ্ডাজনিত রোগী

লালমনিরহাটে শীতের তীব্রতায় বাড়ছে ঠাণ্ডাজনিত রোগী

লালমনিরহাটে শীতের তীব্রতায় হাসপাতালে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগী। শিশুদের ঠাণ্ডাজনিত রোগ, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ও বয়স্ক রোগীদের ভর্তি হতে দেখা গেছে। প্রতিদিন আক্রান্ত হয়ে গড়ে ৮-১০ জন শিশু রোগী শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে।

দিনাজপুরে মাদক কারবারি আটক

দিনাজপুরে মাদক কারবারি আটক

কুমিল্লা থেকে গাঁজার চালান সরবরাহ করতে এসে দিনাজপুরে গাঁজাসহ আটক হয়েছে এক মাদক কারবারি। এ ঘটনায় ২ মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। আটক সুজন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার মৃত নান্নু মিয়ার ছেলে।

অবরোধে যান চলাচল স্বাভাবিক, বেড়েছে ব্যক্তিগত গাড়ি

অবরোধে যান চলাচল স্বাভাবিক, বেড়েছে ব্যক্তিগত গাড়ি

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নির্বাচনী তফসিল বাতিল এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১১তম দফায় ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।

অবরোধের সমর্থনে ইশরাকের নেতৃত্বে মিছিল

অবরোধের সমর্থনে ইশরাকের নেতৃত্বে মিছিল

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে ৩৬ ঘন্টা অবরোধের সমর্থনে রাজধানীতে সড়ক ও রেললাইন অবরোধ করে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।

গাজীপুরে ট্রেন দুর্ঘটনা তদন্তে ১২ সদস্যের কমিটি গঠন

গাজীপুরে ট্রেন দুর্ঘটনা তদন্তে ১২ সদস্যের কমিটি গঠন

গাজীপুরের ভাওয়ালে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ থেকে ১২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে গাজীপুরের জেলা প্রশাসন থেকে পাঁচ সদস্য ও রেলওয়ের পক্ষ থেকে সাত সদস্যদের এ কমিটি গঠন করা হয়েছে।

দুই বছর পর দলে ফিরেই নায়ক রাসেল

দুই বছর পর দলে ফিরেই নায়ক রাসেল

দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেই হলেন ম্যাচসেরা। ১৯ রানে তিন উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে করেছেন অপরাজিত ১৪ বলে ২৯ রান। তার দারুন পারফরম্যান্সে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ।

বরিশালে অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

বরিশালে অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির ডাকা অবরোধের সমর্থনে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এদিকে অবরোধে দূরপাল্লা রুটে সীমিত যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি। 

ঘন কুয়াশায় কলকাতায় নামলো ঢাকার দুই ফ্লাইট

ঘন কুয়াশায় কলকাতায় নামলো ঢাকার দুই ফ্লাইট

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি যাত্রীবাহী ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।

কানাডায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

কানাডায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার দাবি, মানবাধিকার লঙ্ঘন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ এবং অবাধ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কানাডায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।