দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জের বিভিন্ন আসনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। জেলার ৬টি আসনে বুধবার (২৯ নভেম্বর) পর্যন্ত ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মোট ৪৯ জন প্রার্থী।
র
গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় একটি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকে পূবাইল রেলস্টেশন এলাকায় দেওয়ান মার্কেটে আগুনের এ ঘটনা ঘটে।
‘স্বতন্ত্র প্রার্থী’ হলে বাধা দেওয়া হবে না-এমন ইঙ্গিত আসার পর লক্ষ্মীপুরে নৌকার বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর ঘোষণা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অন্তত এক ডজন আওয়ামী লীগ নেতা।
সারা দেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে। তবে কমতে পারে দিনের তাপমাত্রা। বুধবার (২৯ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
মিয়ানমারে বিদ্রোহীগোষ্ঠীর সশস্ত্র হামলায় গত চার দিনে জান্তা সরকারের আরও ৩৯ সেনা নিহত হয়েছে। বিভিন্ন প্রদেশে বিদ্রোহীদের জোট পিপলস ডিফেন্স ফোর্স গ্রুপস (পিডিএফএস) ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলোর সংগঠন ইএওর সদস্যদের হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে।
শুরুতেই পিছিয়ে পড়া, পরক্ষণেই এগিয়ে যাওয়া এবং শেষে ভালো ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়লো রিয়াল মাদ্রিদ। বুধবার (২৯ নভেম্বর) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি নাপোলির বিপক্ষে ৪-২ গোলে জিতেছে রিয়াল। টানা পাঁচ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করলো আসরের রেকর্ড চ্যাম্পিয়নরা।
আজ ৩০ নভেম্বর, বৃহস্পতিবার জাতীয় আয়কর দিবস। ‘আমরা বদলে যাব, আমরা বদলে দেব’ - এ স্লোগানে সারা দেশে দিবসটি উদ্যাপন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবার এ দিবসের প্রতিপাদ্য হচ্ছে: ‘কর দেব গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।
জরুরি প্রয়োজনে আমাদের প্রতিদিনই কোথাও না কোথাও যেতে হয়। যাওয়া আগে জেনে নেয়া যাক কোন রাজধানীতে কোথায় কোন মার্কেট আজ বন্ধ। আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে-
সাবেক স্ত্রী রীনা দত্তের সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর ২০০৫ সালে কিরণের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আমির খান। লগান সিনেমায় কাজ করাকালীন ছবির সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন তারা। কিরণের প্রেমে পড়েই নাকি প্রথম বিয়ে আমির খান।
প্রযুক্তিগত উন্নয়ন, নিজস্ব উদ্ভাবন বৃদ্ধি এবং স্থানীয়ভাবে উৎপাদনের সুযোগ করে নিচ্ছে স্মার্টফোন ব্র্যান্ডগুলো। ফলে এই ব্র্যান্ডগুলো সব ধরনের গ্রাহকদের জন্য স্মার্টফোন তৈরি করতেও সক্ষম হচ্ছে বিশ্বব্যাপী। বাংলাদেশের গ্রাহকরাও তাই নিজেদের বাজেটের মধ্যেই কিনতে পারছে ভালো মানের স্মার্টফোন।