নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ইসলাম ধর্ম ক্ষতিগ্রস্থ হচ্ছে এক শ্রেণির স্বার্থন্বেষী মহলের জন্য। ধর্ম মানুষকে একটি শৃঙ্খলিত জীবন যাপন করতে সহায়তা করে।
র
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা উচিত।তিনি আজ নওগাঁর সাপাহারে দিঘীরহাট কলেজ মাঠ প্রাঙ্গণে গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আমরা অতীতে কিছু কিছু রাষ্ট্রদূতকে এককভাবে ডেকে তাদের কার্যপরিধির বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছি।
ইচ্ছাকৃতভাবে তথ্য প্রদান না করা এবং তথ্য প্রদানে বিঘ্ন সৃষ্টি করায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রকৌশলীকে ৩ হাজার টাকা জরিমানা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রকৌশলীকে সতর্ক করেছে তথ্য কমিশন বাংলাদেশ।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, তার দেশ ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলবে ও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে না।
বেনাপোল চেকপোস্টে ৬৯৭ গ্রাম সোনাসহ সাজনাস থারিপ্পা কুন্নুমেল (৩০) নামের এক ভারতীয়কে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।
রাঙ্গামাটি শহরের শান্তিনগর এলাকার যাত্রী ছাউনী থেকে ঝুলন্ত অবস্থায় স্বপন বড়ুয়া (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের গোকুলখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আগামী তিন বছরে অর্থাৎ ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে ১৫ লাখ অভিবাসী নেবে উত্তর আমেরিকার দেশ কানাডা। এরই মধ্যে এ সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির সরকার।
দুই ব্যক্তি ডাক্তার ছাড়াই মৃত্যুবরণের আবেদন জানিয়েছিলেন জার্মান আদালতে। তারা দুইজনেই কঠিন রোগে আক্রান্ত। আদালত তাদের আবেদন খারিজ করেছে।