যুক্তরাজ্যে অবস্থান করা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জামিন দিয়েছেন দেশটির হাইকোর্ট। প্রায় চার বছর যুক্তরাজ্যে স্বনির্বাসনে থাকার পর আগামীকাল শনিবার (২১ অক্টোবর) পাকিস্তানের লাহোরে ফেরার কথা রয়েছে তার।
র
গোপালগঞ্জের কাশিয়ানিতে ডাকাতির প্রস্তুতিকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার এবং সাতটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের জন্য পাঁচ মিলিয়ন (৫০ লাখ) ডলার অনুদান দেবে কুয়েত। বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করে দেশটির গণমাধ্যম।
আগামী জাতীয় নির্বাচনের আগে নভেম্বর মাসে সারাদেশের সব সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করতে চায় শিক্ষা মন্ত্রণালয়।
ইরাকের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সেনারা থাকেন।
ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সবার সহযোগিতায় অধিকতর কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
ব্রাসেলসে সুইডেনের দুই নাগরিককে গুলি করে হত্যার পর পরিত্যক্ত হওয়া বেলজিয়াম ও সুইডেনের ইউরো বাছাইয়ের ম্যাচটি ১-১ ড্র হিসেবে গণ্য করা হয়েছে। দুই দলকেই দেওয়া হয়েছে এক পয়েন্ট করে।
‘মিডিয়া ফ্রিডম কোয়ালিশন’-এর সদস্যদের এবং একটি মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের প্রতি সমর্থন জানাতে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দেশের প্রধান প্রধান সংবাদ মাধ্যমের জ্যেষ্ঠ সম্পাদকদের স্বাগত জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
আওয়ামী লীগ সরকার যদি ২০২৪ সালের নির্বাচন ২০১৮ সালের মতো করতে চায়, তাহলে এদেশের মানুষ আর ছাড়বে না। তারা যদি সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হন, তাহলে দেশের জনগণ এ সরকারকে ক্ষমতা থেকে টেনেহিঁচড়ে নামাবে।
লঘুচাপের বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দুই দিনের মধ্যেই বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।