সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাই পাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তার জ্ঞান ফিরেছে।
র
এবিএফ ইন্টারকন্টিনেন্টাল সুপার লাইটওয়েট-২০২৩ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় বক্সার সুরকৃষ্ণ চাকমাকে রাঙামাটিতে সংবর্ধনা করা হয়েছে।
গাজায় হাসপাতালে ভয়াবহ হামলায় ইসরাইল নয়, উলটো ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ জড়িত বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার সকালে গাজায় চালানো ইসরায়েলি হামলায় ৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি যুদ্ধবিমান থেকে এই হামলা চালানো হয়।
টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোর রিক্রুট ব্যাচ ‘সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ’ অনুষ্ঠিত হয়েছে।
সুপ্রিম কোর্টসহ সব অধস্তন আদালত প্রাঙ্গণে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করে ২০০৫ সালে যে নির্দেশনা দেয়া হয়েছিল তা কঠোরভাবে অনুসরণ করতে আইনজীবীদের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস এক সেমিনারের আয়োজন করে। এতে বক্তারা শিশু অধিকার ও নিরাপদ শৈশব নিশ্চিতের লক্ষ্যে সব রাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় অঙ্গীকারের ওপর গুরুত্ব দেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সড়ক ও জনপথ অধিদপ্তরের ১৫০ সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫০ সেতু উদ্বোধনের মাধ্যমে দেশের যোগাযোগ নেটওয়ার্কে সূচিত হতে যাচ্ছে আরও একটি মাইলফলক।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে দুই লক্ষ শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত আনোয়ার বিড়ি ও আফিজ বিড়িসহ বিড়ি তৈরির বিভিন্ন উপকরন জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।