ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গত সপ্তাহের শেষদিকে অর্জিত ঐতিহাসিক সমঝোতা স্মারকের (এমওইউ) অফিসিয়াল পাঠ্য প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দীর্ঘ গোপনীয়তার পর এই চুক্তির বিবরণী জনসমক্ষে না আনায় তীব্র সমালোচনার মুখে বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ১৪ দফার এই নথিটি প্রকাশ করা হয়।
র
আফ্রিকার দল ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটেই জোয়াও নেভেসের গোলে এগিয়ে গিয়েছিল পর্তুগাল। তখন মনে হচ্ছিল, সহজ এক জয়ের দিকেই এগোচ্ছে ইউরোপিয়ান জায়ান্টরা। কিন্তু সেই গোলের পর আর লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি তারা। উল্টো প্রথমার্ধের শেষদিকে ডিআর কঙ্গো ইতিহাস গড়ে সমতায় ফিরলে ১-১ গোলের ড্র নিয়েই বিরতিতে যেতে হয় পর্তুগালকে।
কাতারে বসবাসরত প্রবাসী ও দর্শনার্থীদের জন্য রেসিডেন্সি এবং ভ্রমণ সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে কোনো প্রবাসীর রেসিডেন্সি পারমিট বা আকামা বাতিল হওয়ার পর দেশটিতে অবস্থানের বৈধ সময়সীমা (গ্রেস পিরিয়ড) ৩০ দিন থেকে কমিয়ে মাত্র ১৪ দিন বা দুই সপ্তাহ করা হয়েছে।
রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার অত্যন্ত দুর্গম ও প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পাচারের সময় আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের দুটি মিনি পাওয়ার টিলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৭ জুন) আনুমানিক দুপুর ১টার দিকে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধীনস্থ দুমদুমিয়াছড়া বিওপির একটি টহলদল এই অভিযান পরিচালনা করে।
নামাজ ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ। প্রতিটি মুসলমান নর-নারীর জন্য সময়মতো নামাজ পড়া ফরজ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যতই ব্যস্ততা থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য জরুরি হলো, নামাজের সময়সূচি জানা।
ইরান পুনর্গঠনে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশাল অঙ্কের অর্থায়নের খবর সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যেকোনো আন্তর্জাতিক বা বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান। দুই পক্ষের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না হয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে এই চুক্তিতে সই করেছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ পরিচালনায় ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ‘গ্রক’ ব্যবহার করে মাত্র ৯৬ ঘণ্টার মধ্যে দুই হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে যুদ্ধাস্ত্র বর্ষণ করে মার্কিন বাহিনী।
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত ১ হাজার ২৭৮ পরিবারের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
ধর্ষক ও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত কারো পক্ষে কেউ তদবির করলে হাজতে পাঠানো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মন্ত্রী বলেন, যদি কোনো রাজনৈতিক নেতাও তদবির করেন, তবে সেই নেতাকেও একই মামলায় হাজতে পাঠানো হবে।