র

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান, মাদকসহ গ্রেফতার ৫২

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান, মাদকসহ গ্রেফতার ৫২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

তাজিকিস্তানে ভারি বর্ষণে ১৩ জনের মৃত্যু

তাজিকিস্তানে ভারি বর্ষণে ১৩ জনের মৃত্যু

তাজিকিস্তানের মধ্যাঞ্চলে ভারি বৃষ্টিপাতের পর অন্তত ১৩ জন নিহত হয়েছে। দেশটির জরুরি মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, রাজধানী দুশানবের ঠিক দক্ষিণ ও পূর্বাঞ্চলে এই মৃত্যু ঘটেছে, যেখানে রবিবার ঝড়ের কারণে ডজনখানেক জেলায় ‘কাদার ধস, পাথর ও ভূমিধস’ হয়েছে।

১১ ঘণ্টা পর রাজবাড়ী-দৌলতদিয়া রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১১ ঘণ্টা পর রাজবাড়ী-দৌলতদিয়া রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুতির ১১ ঘণ্টা পর রাজবাড়ী-দৌলতদিয়া রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।সোমবার (২৮ আগস্ট) রাত পৌনে ১টার দিকে উদ্ধারকারী দল লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করে। এরপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

চার যুগ্মসচিবের দপ্তর বদল

চার যুগ্মসচিবের দপ্তর বদল

প্রশাসনে কর্মরত যুগ্মসচিব পদমর্যাদার চার কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে।সোমবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বায়ুদূষণে আজও শীর্ষ তিনে ঢাকা

বায়ুদূষণে আজও শীর্ষ তিনে ঢাকা

বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী মঙ্গলবার (২৯ আগস্ট) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল ৮টার দিকে ১৫৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা।

যমুনার পানি বেড়ে সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

যমুনার পানি বেড়ে সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

ভারী বর্ষণ আর উজান থেকে পাহাড়ি ঢল নেমে বেড়েছে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি। পানি বৃদ্ধি পেয়ে ইতোমধ্যেই প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বসতভিটা ও ফসলি জমি তলিয়ে গেছে। বসতভিটা ছেড়ে অন্য স্থানে আশ্রয় নিচ্ছে বন্যাকবলিত মানুষ।

ইমরান খানের বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করলেন আদালত

ইমরান খানের বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করলেন আদালত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলা বাতিল করে দিয়েছে দেশটির একটি আদালত।